সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

কুসুম কুসুম আন্দোলনে সরকার পতন হয় না : নুর

‘কুসুম কুসুম’ আন্দোলন করে, ‘কুসুম কুসুম’ কথাবার্তা বলে কোনো সরকারের পতন ঘটানো যায় না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, দয়া করে রাস্তায় নামুন। আন্দোলন করুন। আন্দোলনের মধ্যদিয়ে সরকারের অবসান ঘটান।

শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আল-রাজি কমপ্লেক্সের সামনে ২৮ অক্টোবরের সংঘর্ষে নিহতদের গায়েবানা জানাজার আগে এসব কথা বলেন তিনি। নুর বলেন, কোনো রাজনৈতিক দল যদি ভেবে থাকে, বিএনপির মাজা ভেঙেছে আমারটা তো ঠিক আছে। বিএনপি মাজা ভাইঙ্গা ঘরে থাকুক, আমি রাজপথ দাপিয়ে বেড়াবো। এটা ভুল হবে। যদি কেউ ভেবে থাকেন বিএনপির নেতারা জেলে, নির্বাচনে আমরা গিয়ে কিছু সিট পাবো, সুবিধা পাবো। তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ হবেন। তাদের জাতি ক্ষমা করবে না।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আশা করি সরকার সমঝোতা করে বিরোধীদলের সব নেতাকে মুক্তি দিয়ে রাজনৈতিক সম্প্রীতি প্রতিষ্ঠার উদ্যোগ নেবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

কুসুম কুসুম আন্দোলনে সরকার পতন হয় না : নুর

আপডেট সময় ০১:৫০:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩