ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত

টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় যুব দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত।

১ নভেম্বর ২০২৩ রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন মিলনায়তনে “স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় যুব উন্নয়ন দিবস ২০২৩ শীর্ষক আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসন মির্জাপুর, টাংগাইল।

অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আজহারুল ইসলাম। মো: সাইফুর রহমান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মির্জাপুর টাঙ্গাইল। মো: আসাদুজ্জামান, বাবুল।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত নির্ধারিত যুবক-যুবতীদের মাঝে ঋণের চেক প্রদান করা হয়।

সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন উপস্থিত সকলকে অনুপ্রেরণা দিতে গিয়ে বলেন, আমাদের দেশের মোট জনসংখ্যার একটি বিরাট অংশ হচ্ছে যুবসমাজ। পরিবার,সমাজ তথা রাষ্ট্রের প্রতি এদের দায়িত্ব অনেক বেশি। এই বিশাল যুব সমাজের উন্নয়ন ব্যতিরেকে কোন দেশের সার্বিক উন্নয়ন করা সম্ভব নয়। যুব সমাজ যেন পরিবার ও সমাজের বোঝা না হয়ে দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারে সেজন্য তাদের প্রশিক্ষিত করা প্রয়োজন। দেশের বেকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করছে যুব উন্নয়ন অধিদপ্তর। এখান থেকে তারা ঋণ পাচ্ছে এবং সফল উদ্যোক্তা হয়ে পরিবার, সমাজ তথা রাষ্ট্রের প্রতি অবদান রাখতে পারছে।একটি উদাহরণ দিয়ে তিনি বলেন,ধরা যাক একটি প্রতিষ্ঠানে ১০০ জন লোক নিয়োগের বিপরীতে ২০ হাজার আবেদন জমা হলো।চাকরি পাবে মাত্র ১০০ জন। আর বাকি সবাই কি হতাশ হয়ে বসে থাকবে, তা নয়।জীবনে সবার যে চাকরি করতে হবে এমন কোন কথা নেই। সুশিক্ষা এবং প্রশিক্ষণ এই দুটো জিনিস জীবনে অতি জরুরী। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ ও ঋণ নিয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছে, তারা সমাজের বোঝা নয়,বরং সম্পদ।

সভাপতি অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সবশেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন

টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় যুব দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত।

আপডেট সময় ১১:৫৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩