ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচিত অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প শিবগঞ্জে বিস্ফোরণে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বোমা তৈরির অভিযোগ ভালুকায় দুই বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন ট্রাফিক টিআই পলাশ, প্রশংসায় ভাসছেন স্থানীয়রা ডাক বিভাগের কর্মচারী খলিলের নামে-বেনামে সম্পদের পাহাড় ‘পলাতক পার্টি যেন আত্মগোপনে থাকা পার্টিকে উত্তেজিত না করে’: স্বরাষ্ট্রমন্ত্রী চুনারুঘাটে খোয়াই নদীর তীরে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা মিস ইউনিভার্স জিতে কত টাকা ও কী কী সুবিধা পাচ্ছেন জেনিফার বারেটো? বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং

আরএমপির ১১ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি

রাজশাহী মহানগরীতে বেশকিছু দিন ধরেই বেড়েছে বিভিন্ন ধরনের অপরাধ। বিশেষ করে নগরীজুড়ে৷ চাঁদাবাজি ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে দুইজন চিকিৎসক খুন হয়েছেন। এতে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অনেকেই।

এমন পরিস্থিতিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-আরএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১১ জন পরিদর্শকর পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

সোমবার এই রদবদলের আদেশ জারি করেন আরএমপির পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। এ ঘটনায় আরএমপিতে চলছে তোলপাড়। আইনশৃঙ্খলা ঠিক রাখতে আরও কয়েকজন কর্মকর্তাকে অচিরেই বদলি করা হতে পারে এমন খবরে অনেকেই আছেন বদলি আতঙ্কে।

এদিকে মঙ্গলবার আরএমপির পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমানকে কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি), কাটাখালী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমকে মেট্রোকোর্টের ইন্সপেক্টর, রাজপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মাইনুল বাশারকে দামকুড়া থানার অফিসার ইনচার্জ, দামকুড়া থানা অফিসার ইনচার্জ মশিউর রহমানকে গোয়েন্দা শাখার ইন্সপেক্টর, চন্দ্রিমা থানার ইন্সপেক্টর (তদন্ত) মামুনুর রশিদকে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ, বেলপুকুর থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজকে আরএমপি সদর দপ্তরের ইন্সপেক্টর (ক্রাইম), আরএমপি সদর দপ্তরের ইন্সপেক্টর নুরুজ্জামানকে নগর বিশেষ শাখার ইন্সপেক্টর হিসাবে বদলি করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচিত অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার

আরএমপির ১১ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি

আপডেট সময় ০৩:২৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩