ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ বিএনপি দোয়া ও মিলাদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী মাটি খুঁড়তেই বেরিয়ে এল সোনার ভাণ্ডার, মূল্য ১২০ কোটি টাকা সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত ২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা! নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট  আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড বর্ণাঢ্য আয়োজনে অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সারওয়ার্দী-আলালের ১০ দিন, আব্বাসের ৫ দিন রিমান্ডে চাইবে ডিবি

ঢাকা: সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল হাসান সারওয়ার্দী ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ১০ দিন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ৫ দিনের রিমান্ডে চাইবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (০১ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবি প্রধান বলেন, আমাদের কাছে তিনজন গ্রেপ্তার আছেন। এর মধ্যে মির্জা আব্বাসকে শাহজাহানপুর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। তার ৫ দিনের রিমান্ড চাইবো আমরা। আর আলালকে পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। তাকে ১০ দিনের রিমান্ডে চাইবো।

এছাড়া, ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে তাণ্ডবের দিন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কথিত উপদেষ্টাকে দলীয় কার্যালয়ে হাজিরের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সারওয়ার্দীকে আমরা ১০ দিনের রিমান্ড চাইবো।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এফআইআরভুক্ত আসামি তাদের দুইটা পথ খোলা আছে। হয় তারা আদালতে হাজির হবে নয়তো আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করবে। যাদের নামে মামলা আছে, এটাতো আমাদের রুটিন কাজ। যাদের বিরুদ্ধে মামলা থাকবে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো।

ডিবি প্রধান বলেন, আমরা জনগণের সেবা দেই, আর সেই পুলিশ সদস্যকে তারা কুপিয়ে হত্যা করেছে। প্রায় ১০০ এর মতো পুলিশ সদস্য মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই মামলাগুলো যাদের নামে হয়েছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের পুলিশের গায়ে হাত দেওয়া ও পুলিশের স্থাপনা ভাঙচুর করার মামলার যারা আসামি তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ বিএনপি দোয়া ও মিলাদ

সারওয়ার্দী-আলালের ১০ দিন, আব্বাসের ৫ দিন রিমান্ডে চাইবে ডিবি

আপডেট সময় ০২:০৪:২২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩