ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

গাজায় হাসপাতাল ও ৫ স্কুল খালি করার নির্দেশ ইসরাইলের

সম্ভাব্য হামলার আগে গাজা উপত্যকার মানবিক গ্রুপ গুলোকে আল-কুদস হাসপাতাল এবং পাঁচটি স্কুল খালি করার নির্দেশ দিয়েছে ইসরাইল। তাছাড়া পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইসরাইলি বাহিনী। ত্রাণ সংস্থাসমূহ একথা জানিয়েছে।

গাজার আল-আহলি আল-আরাবি ব্যাপ্টিস্ট হাসপাতালে বোমা হামলায় ৪৭১ জন মারা যাওয়ার প্রতিবাদে বিশ্বজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে শুক্রবার এ হুঁশিয়ারি দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।‘দ্য ফিলিস্তিন রেডক্রিসেন্ট’ জরুরি আহ্বান জানিয়ে বলছে, তারা দখলদার কর্তৃপক্ষের কাছ থেকে আল কুদস হাসপাতালে বোমা হামলা চালানোর হুমকি পেয়েছে।

রেডক্রিসেন্ট আরো জানিয়েছে, ইসরায়েল হাসপাতাল খালি করার যে নির্দেশ দিয়েছে তাতে চারশ’ রোগী এবং ১২ হাজার বাস্তুচ্যুত লোক ক্ষতিগ্রস্ত হবে। এসব বাস্তুচ্যুতরা নিরাপদ স্বর্গ ভেবে হাসপাতালে আশ্রয় নিয়েছিল।

রেডক্রিসেন্টের বিবৃতিতে আল আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালের মতো আরেক গণহত্যা এড়ানোর লক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে ও জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, ফিলিস্তিনে জাতিসংঘ শরণার্থী সংস্থা বলেছে, ইসরাইল তাদের যতো তাড়াতাড়ি সম্ভব পাঁচটি স্কুল খালি করে দেয়ার কথা বলেছে। এ সকল স্কুলই গাজা শহরে হাসপাতালের কাছে অবস্থিত।আল-কুদস হাসপাতালটি গাজার তেল আল-হাওয়া এলাকায় অবস্থিত। ২০০৯ সালে ইসরাইলি বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হাসপাতালটি পরে পুনঃর্নিমাণ করা হয়।

এর আগে ১৪ অক্টোবর স্থানীয় সময় সকাল ছয়টার মধ্যে হাসপাতালটি খালি করতে ইসরাইলি সামরিক বাহিনী নির্দেশ দিয়েছিল বলে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এটা সম্ভব নয় বলে তখন সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছিল। সূত্র : টাইমস অব ইসরাইল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

গাজায় হাসপাতাল ও ৫ স্কুল খালি করার নির্দেশ ইসরাইলের

আপডেট সময় ০২:০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩