ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

সংসদ সদস্য মোঃ এড: আব্দুল মজিদ খানের মধ্যস্থতায় বানিয়াচং সৈদারটুলা ছান্দের ২ গ্রুপের দ্বন্দ্ব নিরসন

হবিগঞ্জের বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী ছান্দ হচ্ছে ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের সৈদারটুলা। এ ছান্দের নিজস্ব বহু জায়গা জমি রয়েছে। গত বছর সেই ছান্দের সর্দার নিযুক্তকে কেন্দ্র করে একের পর এক হামলা-মামলার পর ক্ষতিগ্রস্ত হন উভয় পক্ষ। ছান্দের ২ গ্রুপের সেই দ্বন্দ্ব নিরসন করে দিয়েছেন হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননন্দিত জননেতা আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান মহোদয়।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বানিয়াচং আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এমপি আব্দুল মজিদ খানের সভাপতিত্বে এক শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। দিন ব্যাপি এ শালিস বৈঠকে উভয় পক্ষের কথা শোনে ১১ সদস্য বিশিষ্ট বোর্ড করে সমস্যা নিস্পত্তি করা হয়। সিদ্ধান্ত সমূহ হচ্ছে, আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ ছান্দ সর্দার নিয়োগ, উভয় পক্ষের মামলা-মোকদ্দমা উত্তোলন ও অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম খানের মাধ্যমে ছান্দের জলাশয় ডাক দেওয়াসহ বিভিন্ন সমস্যা সমাধান করা।

এ ছাড়াও পূর্বের ন্যায় সবাইকে ভাই ভাই হিসেবে সহনশীল আচরণ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহবান করা হয়।

বোর্ডের অন্যান্য সদস্যগণ হচ্ছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন, শায়খুল হাদীস আল্লামা ফজলুর রহমান, ১নং ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, সাবেক ভাইস প্রিন্সিপাল কাজী মুফতি আতাউর রহমান, মুজিবুল হোসেন মারুফ, জয়নাল আবেদীন ও মাওলানা মশিউর রহমান। এসময় ছান্দের শত শত বাসিন্দা উপস্থিত ছিলেন এবং এ দ্বন্দ্ব নিরসনে সবাই বেজায় খুশি হয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

সংসদ সদস্য মোঃ এড: আব্দুল মজিদ খানের মধ্যস্থতায় বানিয়াচং সৈদারটুলা ছান্দের ২ গ্রুপের দ্বন্দ্ব নিরসন

আপডেট সময় ১০:৩৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩