ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কলাপাড়ায় চাচা কর্তৃক ভাতিজার রগ কর্তনের ঘটনায় প্রধান আসামিসহ গ্রেফতার ৩.

পটুয়াখালীর কলাপাড়ায় চাচা কর্তৃক ভাতিজার হাত পায়ের রগ কর্তনের আলোচিত ঘটনায় জড়িত প্রধান আসামি চাচা শাহীন হাওলাদারসহ তিন আসামীকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে জেলার মির্জাগঞ্জ উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।পরে ২২’সেপ্টম্বর শুক্রবার বিকেলে প্রধান আসামী শাহীন হাওলাদার ও তার সহযোগী অপর দুই আসামী রাজু এবং রিয়াজকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা মহিপুর থানার এসআই রাসেল সরদার।

উল্লখ্য, জমি জমার বিরোধের জের ধরে একাধিক হামলা মামলার ঘটনার পর গত ২১” সেপ্টেম্বর বুধবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে মহিপুর থানার অন্তর্গত আলীপুর মৎস্য বন্দর এলাকায় সৎ চাচা শাহীন হাওলাদারের নেতৃত্বে ভাতিজা মোঃ হালিম হাওলাদারের হাত-পায়ের রগ কেটে দেওয়ার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ঐদিনি মহিপুর থানায় ছয়জনের নামে মামলা দায়ের করা হয়। আহত হালিম হাওলাদার বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে বলে জানাগেছে।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ ফেরদাউস আলম খাঁন বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে মামলার প্রধান আসামি সহ তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকী আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেতন-ভাতা তুলছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম

কলাপাড়ায় চাচা কর্তৃক ভাতিজার রগ কর্তনের ঘটনায় প্রধান আসামিসহ গ্রেফতার ৩.

আপডেট সময় ০২:২৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩