সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

আ.লীগ সরকারের কাছে গণতন্ত্র ও রাষ্ট্র নিরাপদ নয়: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের কাছে গণতন্ত্র, দেশ ও রাষ্ট্র একেবারেই নিরাপদ নয়।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শমরিতা হাসপাতালে আহত নেতাকর্মীদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে তিনি এ মন্তব্য করেন।

উপস্থিত গণমাধ্যমকর্মীদের  মির্জা ফখরুল বলেন, “গত ২৬ আগস্ট কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নে বিএনপির এক নেতার বাসায় দলের সাংগঠনিক সভা হচ্ছিল। সেই সভায় অতর্কিতভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা স্থানীয় এমপি-মন্ত্রীর ভাইদের নেতৃত্বে আক্রমণ করে ১০-১২ জনকে মারাত্মকভাবে আহত করেছে। এদের মধ্যে কয়েকজন এই হাসপাতালে ভর্তি। তাদের এমনভাবে জখম করা হয়েছে, তারা বেঁচে নাও থাকতে পারত।”

বিএনপি মহাসচিব বলেন, “সবচেয়ে বড় কথা হচ্ছে এ দেশে রাজনীতি ও গণতান্ত্রিক অবস্থা এমন জায়গায় গিয়েছে, বিরোধী দলের নেতাকর্মীরা যদি ঘরের মধ্যে সভাও করে সেখানেও তাদের আক্রমণের স্বীকার হতে হয়।”

তিনি বলেন, “আওয়ামী লীগের কাছে গণতন্ত্র, দেশ ও রাষ্ট্র নিরাপদ নয়। গ্রামের অসহায় মানুষদের ওপর গুলি করা হয়েছে। কয়েকজন গুলিতেও আহত হয়েছে। প্রকাশ্যে সন্ত্রাস, আক্রমণ করে কুমিল্লার জনগণকে ভয় দেখিয়েছে। তারা আবারও ক্ষমতায় ফিরে আসতে চায়। আমরা মনে করি, এবার জনগণ রুখে দেবে, রুখে দিতে শুরু করেছে। জনগণের প্রতিরোধের কাছেই সরকার পরাজিত হবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

আ.লীগ সরকারের কাছে গণতন্ত্র ও রাষ্ট্র নিরাপদ নয়: মির্জা ফখরুল

আপডেট সময় ১০:৩৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩