ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্বিতীয় দিনে টোল আদায় ৩২ লাখ টাকা

সর্বসাধারণের জন্য  ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার পর প্রথম দুই দিনে অন্তত ৪০ হাজার গাড়ি যাতায়াত করেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত ৩২ লাখ টাকার বেশি টোল আদায় হয়েছে।

প্রকল্প সূত্রে জানা যায়, চালু হওয়ার পর থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত প্রথম ২৪ ঘণ্টায় এ এক্সপ্রেসওয়ে দিয়ে ২২ হাজার ৮০৫টি গাড়ি যাতায়াত করেছে।

এতে  ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা টোল আদায় হয়েছে। এর মধ্যে বিমানবন্দর থেকে উঠে বনানী, মহাখালী ও ফার্মগেট গেছেন ১২ হাজার ২৪২টি গাড়ি। এছাড়া তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দর এসেছে ৫ হাজার ২৪৬টি গাড়ি।

অন্যদিকে, সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৩ ঘণ্টায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ১৬ হাজার ৮২৪টি গাড়ি যাতায়াত করেছে। এতে ১৩ লাখ ৬৫ হাজার ১২০ টাকা টোল আদায় হয়েছে।

এ সময়ে বিমানবন্দর থেকে বনানী, মহাখালী ও ফার্মগেট নয় হাজার ৩৮৪টি এবং কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেট দুই হাজার ২৯৪টি গাড়ি গেছে। একই সময়ে বনানী থেকে কুড়িল ও বিমানবন্দরে এক হাজার ৫০০টি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরে গেছে ৩ হাজার ৬৪৬টি গাড়ি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্বিতীয় দিনে টোল আদায় ৩২ লাখ টাকা

আপডেট সময় ১০:৩৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩