ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বিজয়কে নেওয়ার যে ব্যাখ্যা দিলেন সাকিব

রোববার লিটন দাস যেতে পারেননি দলের সঙ্গে। তখন থেকেই আলাপটা টুকটাক চলছিল- এশিয়া কাপ কি খেলা হবে তার? শেষ অবধি জ্বর থেকে সেরে না উঠায় লিটন খেলছেন না এই টুর্নামেন্ট।

তার জায়গায় অনেকটা চমক জাগিয়েই নেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে।
সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ডাক পাননি ৩২ সদস্যের স্কোয়াডে। পরে ১৭ সদস্যের স্কোয়াড, রিজার্ভ, বিশেষ ক্যাম্প কোথাও অনুমিতভাবেই ছিলেন না বিজয়। তার হুট করে সুযোগ পাওয়া তাই কিছুটা হলেও বিস্ময়ের।

নির্বাচকরা ব্যাখ্যায় জানিয়েছেন, লিটনের অনুপুস্থিতিতে উইকেটরক্ষক টপ অর্ডার ব্যাটার দরকার ছিল তাদের। এজন্যই বেছে নেওয়া বিজয়কে। যদিও তেমন হলে জায়গা পেতে পারতেন জাকির হাসান। উইকেটরক্ষক এই ব্যাটার ছিলেন বিসিবির সব ক্যাম্পে।

কেন বেছে নেওয়া হলো বিজয়কে? এমন প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমাদের দলে একজন অতিরিক্ত উইকেটরক্ষক নেই, এটা একটা কারণ। লাইক ফর লাইক বদলি আমার মনে হয়। এছাড়া লিটন টপ অর্ডারে ব্যাট করে, বিজয়ও টপ অর্ডার ব্যাটার। মুশফিক ভাইয়ের যদি কিছু হয়, বিশেষ করে ম্যাচের সময়, দেখা গেল ওই দিন তিনি খেলতে পারছেন না। যেহেতু এখন একটা সুযোগ আছে উইকেটরক্ষক ম্যাচে না খেললেও কিপিং করতে পারবে তাই বিকল্প হিসেবে বিজয়কে নেওয়া। ’

লিটন দলের জন্য ছিলেন ভীষণ গুরুত্বপূর্ণ। দলের সহ-অধিনায়ক তো বটেই, আরেক অভিজ্ঞ উদ্বোধনী ব্যাটার তামিম ইকবালের অনুপুস্থিতিতে গুরু দায়িত্বটাও ছিল তার কাঁধে। দুজনের না থাকায় সাকিব আল হাসানের কি নিজেকে ব্যাটিং-অর্ডারে উপরে তুলে আনার কোনো সম্ভাবনা আছে?

বিসিবির পাঠানো ভিডিওতে তিনি বলেন, ‘এখন আসলে যদি পরিকল্পনা থাকেও সেটা আমি আপনাকে বলতে পারবো না। এটা হচ্ছে কথা। কিন্তু অবশ্যই আমাদের কিছু পরিকল্পনা আছে। ব্যাক আপ প্লেয়ার যারা আছে, তাদের চেষ্টা করার একটা সুযোগ। নতুন যে প্লেয়ার আসবে তার জন্য একটা সুযোগ এখানে ভালো কিছু করার। ’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

বিজয়কে নেওয়ার যে ব্যাখ্যা দিলেন সাকিব

আপডেট সময় ০৬:৫৭:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩