ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়া সহজ করার সুপারিশ সংসদীয় কমিটির ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাড়পত্র বাতিলের পরও চলছে সিসা কারখানা কমলনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা মালদ্বীপে সব বিদেশি পর্যটকের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা, চালু ই-গেটও চার খুনের মামলায় চার্জশিট: সংবাদ সম্মেলনে যা জানালেন পুলিশ কমিশনার গ্রামীণ ব্যাংকের ২৯ শাখা বন্ধ, অনিশ্চয়তায় গ্রামীণ ঋণ কার্যক্রম হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন নীলফামারীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল চিরকুট রহিম এনার্জির বিরুদ্ধে ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ সরকারি বাসা পেতে অনলাইনে আবেদন, শেষ সময় ৩০ নভেম্বর

সাইবার নিরাপত্তা আইনের চূড়ান্ত অনুমোদন

সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ এর  চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮ আগস্ট)  প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

জানা গেছে, তাতে ডিজিটাল সিকিউরিটি আইনের (ডিএসএ) নাম পরিবর্তন করে কিছু ধারায় সংশোধনী আনা হয়েছে। জামিনের বিধান ছিল না এমন কিছু ধারা জামিনযোগ্য করার পাশাপাশি কমানো হয়েছে সাজার মেয়াদ।

এর আগে, গেল ৭ আগস্ট সাইবার নিরাপত্তা আইন-২০২৩ এর নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। এরপর আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, ডিএসএ’র নাম পরিবর্তন এবং বেশ কিছু ধারা সংশোধন করে আইনটি করা হচ্ছে।

ওই সময় সাইবার নিরাপত্তা আইনের খসড়ায় মোট ৬টি ধারা অজামিনযোগ্য ছিল। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ সেই খসড়াটি আবার সংশোধন করে আরও ২টি ধারা জামিনযোগ্য করার প্রস্তাব দেয়। তাতে মন্ত্রিসভাও সম্মতি দেয়। আর তাতে বহুল আলোচিত আইনটির অজামিনযোগ্য ধারা থাকলো ৪টি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়া সহজ করার সুপারিশ সংসদীয় কমিটির

সাইবার নিরাপত্তা আইনের চূড়ান্ত অনুমোদন

আপডেট সময় ০৭:১০:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩