সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

এশিয়া কাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

এশিয়া কাপের এবারের আসর খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা।

যদিও জ্বরের কারণে দলের সঙ্গে যেতে পারেননি সহ-অধিনায়ক লিটন দাস। সুস্থ হয়ে উঠলে সোমবার তার দেশ ছাড়ার কথা রয়েছে। এর বাইরে আলাদা ফ্লাইটে করে যাচ্ছেন এবাদত হোসেনের পরিবর্তে দলে জায়গা পাওয়া পেসার তানজিম হাসান সাকিব।

এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে তাসকিন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হব। দলগতভাবে যেন ভালো ক্রিকেট খেলতে পারি। সবাই দোয়া কইরেন যেন ভালো করতে পারি।

‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছে তো অবশ্যই আছে। মূল জিনিসটা হলো ভালো ক্রিকেট খেলা। যেহেতু সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরা ক্রিকেটটা খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। সবাই দোয়া করবেন আমরা যেন সেরা ক্রিকেট খেলতে পারি। ’

এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন তামিম ইকবাল। জ্বর হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি লিটন দাসও। এছাড়া পেসার এবাদত হোসেনেরও লিগামেন্টের ইনজুরিতে এশিয়া কাপ শেষ হয়ে গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

এশিয়া কাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

আপডেট সময় ০২:৩০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩