সংবাদ শিরোনাম ::
চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট দেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী মেসিকে হারানোর মন্ত্র পড়েও নিজ দেশকে বাঁচাতে পারলেন না ঘানার সেই তান্ত্রিক  জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কী বার্তা দিচ্ছে? প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ সাড়ে ৫ বছরে ৪৭ মণের বেশি স্বর্ণ জব্দ জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষের অভিযোগে শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে জিডি জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে পরিবার হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো

ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের সিদ্ধান্তকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের বিষয়ে বাংলাদেশের মন্ত্রিসভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৭ আগস্ট) ওয়াশিংটন ডিসিতে ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ কথা জানান।

বাংলাদেশের মন্ত্রিসভার বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার করে সাইবার নিরাপত্তা আইন করার উদ্যোগ নেয় এবং এ সংক্রান্ত আইনের খসড়া অনুমোদন করে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে মুখপাত্রের কাছে প্রশ্ন ছিল, বাংলাদেশ সরকার ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার করতে যাচ্ছে।

এই আইন প্রয়োগের ধরন নিয়ে যুক্তরাষ্ট্র বেশ আগে থেকেই সমালোচনা করছিল। এখন যুক্তরাষ্ট্রের মূল্যায়ন কী

জবাবে মুখপাত্র মিলার বলেন, বাংলাদেশের মন্ত্রিসভায় ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিত করার সিদ্ধান্ত সংক্রান্ত খবরকে আমরা স্বাগত জানাই। আমরা অতীতে বলেছি, সমালোচকদের মুখ বন্ধ, আটক ও গ্রেপ্তারে ওই আইন ব্যবহার করা হয়েছে।

মার্কিন মুখপাত্র বলেন, এই আইন সংস্কার, মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষায় বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের অঙ্গীকারকে আমরা স্বাগত জানাই।

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনকে আন্তর্জাতিকমানের সঙ্গে সংগতিপূর্ণ করতে সংশ্লিষ্ট সব অংশীদারকে খসড়া আইনের পর্যালোচনা ও মতামত জানানোর সুযোগ দিতে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের সিদ্ধান্তকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১২:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩