ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়মের অভিযোগ বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নি‌তে ব্রুনাইকে অনু‌রোধ ছাত্রদলের নতুন কমিটি যেকোনো সময়, শীর্ষ পদে আলোচনায় যাদের নাম পবিপ্রবিতে জিএসটি গুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী আসলে ও বালু উত্তোলন বন্ধ হবে না: কক্সবাজার শ্রমিকদলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ তথ্য গোপন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা দায়িত্ব পালনের ব্যর্থতায় ডিএসইকে তলব শিল্প খাতে গ্যাসসংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপরে হামলার প্রতিবাদে ববিতে ছাত্রশক্তির বিক্ষোভ 

গুঁড়া দুধ দিয়ে গোলাপজাম তৈরির রেসিপি

মিষ্টি ছাড়া অনেক আয়োজনই অসম্পূর্ণ থেকে যায়। তবে বাইরে থেকে কেনা মিষ্টি সব সময় স্বাস্থ্যকর নাও হতে পারে। এর বদলে ঘরে তৈরি করতে পারেন সুস্বাদু মিষ্টি। যেমন ধরুন গুঁড়া দুধ দিয়েই তৈরি করা সম্ভব গোলাপজাম। সেজন্য খুব বেশি উপকরণ বা সময়ের দরকার হবে না। চলুন জেনে নেওয়া যাক গুঁড়া দুধ দিয়ে গোলাপজাম তৈরির রেসিপি –

তৈরি করতে যা লাগবে

সুজি- ৩ টেবিল চামচ

বেকিং পাউডার- ১/৪ চা চামচ

এলাচ- ৫-৬ টা

গোলাপজল- ১ টেবিল চামচ

ঘি- ১ টেবিল চামচ

তেল- ভাজার জন্য

পেস্তা বাদাম কুচি- পরিবেশনের জন্য।

যেভাবে তৈরি করবেন

একটি পাত্রে ২ টেবিল চামচ পানি দিয়ে সুজি ভিজিয়ে রাখুন ১০ মিনিট। এবার তার সঙ্গে ২ কাপ গুঁড়া দুধ, ১/৪ চা চামচ বেকিং পাউডার ও ১ চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিন। ভালোভাবে মাখানো হলে মিশ্রণটি থেকে ছোট ছোট বল তৈরি করে নিন। সিরা তৈরির জন্য ২ কাপ চিনি, আড়াই কাপ পানি ও ৫-৬টি এলাচ দিয়ে চুলায় বসান। ভালো করে নাড়তে থাকুন। চিনি পুরোপুরি গলে গেলে গোলাপজল মিশিয়ে নামিয়ে নিন।

একটি কড়াই বা ফ্রাইপ্যানে তেল নিয়ে তাতে মাঝারি আঁচে মিষ্টিগুলো ভাজতে থাকুন। ডুবো তেলে ভাজলে কিছুক্ষণের মধ্যেই মিষ্টিগুলো তেলে ভেসে উঠবে। বাদামি করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে তুলে চিনির সিরায় ডুবিয়ে রাখুন। ঢেকে দিন। অন্তত ঘণ্টা খানেক এভাবে রাখুন। বেশিও রাখতে পারেন। এরপর সিরা থেকে তুলে উপরে পেস্তা কুচি সাজিয়ে পরিবেশন করুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়মের অভিযোগ

গুঁড়া দুধ দিয়ে গোলাপজাম তৈরির রেসিপি

আপডেট সময় ০৪:১৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২