ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ওয়াগনারের সাহায্য চাইল নাইজারের অভ্যুত্থানকারী সেনাবাহিনী

নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতা ফিরিয়ে দিতে হুমকি দিয়েছে আফ্রিকার ১৫ দেশের জোট ইকোয়াস। তা নাহলে অভ্যুত্থানকারী সেনাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে।

এমন অবস্থায় রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের কাছে সহায়তা চেয়েছে নাইজারের জান্তা।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, নাইজারে অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তা জেনারেল সলিফু মুডি প্রতিবেশী দেশ মালিতে একটি সফরে যান। সেখানে তিনি ওয়াগনারের একজনের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছিলেন।

তিনটি মালিয়ান সূত্র ও একজন ফরাসি কূটনীতিক নিশ্চিত করেছেন যে, বৈঠকটির বিষয়ে প্রথম ফ্রান্স ২৪ প্রতিবেদন প্রকাশ করেছিল।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করা সোফান সেন্টারের গবেষক ও সাংবাদিক ওয়াসিম নাসের বলেছেন, নাইজারের তাদের (ওয়াগনার) দরকার। কারণ ক্ষমতা ধরে রাখতে ওয়াগনার তাদের নিশ্চয়তা দেবে। প্রাইভেট মিলিটারি কোম্পানি বিষয়টি বিবেচনা করছে।

নাইজারের সামরিক সরকারকে দেওয়া ইকোয়াসের নির্ধারিত সময়সীমা স্থানীয় সময় রোববার (৬ আগস্ট) শেষ হচ্ছে। ইতোমধ্যে, ১৫ দেশের জোট ইকোয়াসের সামরিক প্রধানরা গত শুক্রবার সামরিক অভিযান চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেন।

অন্যদিকে মালিতে যাওয়ার পর জেনারেল সালিফু মুডি সম্ভাব্য সামরিক অভিযানের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। তিনি হুমকি দিয়ে বলেন, নাইজারকে ‘নতুন লিবিয়া’ হতে আটকাতে যা প্রয়োজন তাই করবেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

ওয়াগনারের সাহায্য চাইল নাইজারের অভ্যুত্থানকারী সেনাবাহিনী

আপডেট সময় ১০:৫০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩