ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

এইচএসসির প্রবেশপত্র বিতরণ মঙ্গলবার থেকে শুরু

আগামী ১৭ আগস্ট থেকে ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

আগামী মঙ্গলবার (৮ আগস্ট) থেকে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ শুরু হবে। স্ব স্ব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে প্রবেশপত্র বিতরণ শুরু করবে ঢাকা বোর্ড।

শুক্রবার (৭ আগস্ট) ঢাকা শিক্ষাবোর্ডর পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “মঙ্গল ও বুধবার (৮ ও ৯ আগস্ট) এইচএসসির প্রবেশপত্র বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা থেকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা প্রাধিকারপ্রাপ্ত শিক্ষকদের কাছে বিতরণ করা হবে। ইতিমধ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।”

আগামী মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ,  ঢাকা জেলা, গাজীপুর, মুন্সীগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে। আর বুধবার (৯ আগস্ট) টাঙ্গাইল, শরীয়তপুর, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে।

নির্ধারিত দিনে অফিস সময়ে বোর্ড থেকে পরীক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহ করতে হবে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রাধিকারপ্রাপ্ত শিক্ষকদের। তবে শিক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে প্রবেশপত্র দেওয়া হবে না। আর প্রবেশপত্রে ভুল থাকলে ১০ থেকে ১৪ আগস্টের মধ্যে বোর্ডে আবেদন করে তা সংশোধন করা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

এইচএসসির প্রবেশপত্র বিতরণ মঙ্গলবার থেকে শুরু

আপডেট সময় ০৪:০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩