ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বার্সার পর জুভেন্তাসের কাছেও হারল রিয়াল

প্রাক-মৌসুম সফরের শেষটা মোটেও ভালো হয়নি রিয়াল মাদ্রিদের জন্য। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার পর ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের কাছেও হারল তারা।

এবারও তিন গোল হজম করে কার্লো আনচেলত্তির দল।

যুক্তরাষ্ট্রের ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ৩-১ গোলের জয় পায় জুভেন্তাস। রেফারি বাঁশি বাজার প্রথম মিনিটেই তুরিনের বুড়িদের এগিয়ে দেন ময়সে কিন। ওয়েস্টন ম্যাকেনির শট পোস্টে লেগে ফিরে এলেও কিন কোনো ভুল করেননি। ফিরতি শটে ঠিকই খুঁজে নেন জালের ঠিকানা।

ম্যাকেনি এরপর গোল করতে সাহায্য করেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট ও কিংবদন্তি ফুটবলার জর্জ উইয়ার ছেলে টিমোথি উইয়াকে। ২০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সদ্যই জুভেন্তাসে যোগ দেওয়া এই ফরোয়ার্ড।

বিরতির আগে অবশ্য এক গোল শোধ করে রিয়াল। ৩৮তম মিনিটে টনি ক্রুসের পাস থেকে বেশ চতুরতার সঙ্গে জুভেন্তাস গোলরক্ষক ভয়চেক সেজনিকে পরাস্ত করেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের শেষ মুহূর্তে রদ্রিগোর ফ্রি-কিক জুভেন্তাসের দেয়ালের কাছে প্রতিরোধ্য হলে সমতায় ফেরার সুযোগ হারায় রিয়াল। উল্টো যোগ করা সময়ে জুভেন্তাসের হয়ে ব্যবধান বাড়ান দুসান ভ্লাহোভিচ।

প্রাক মৌসুম সফর শেষ এখন স্পেনে ফিরবে রিয়াল। আগামী ১২ আগস্ট লা লিগার উদ্বোধনী ম্যাচে আতলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে তারা। অন্যদিকে জুভেন্তাস মৌসুম শুরু করবে সিরি’আয় উদিনেসের বিপক্ষে ম্যাচ দিয়ে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

বার্সার পর জুভেন্তাসের কাছেও হারল রিয়াল

আপডেট সময় ১২:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩