সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

ডেঙ্গু প্রতিরোধে কমিটি করেছে বিসিবি

হাসান মাহমুদের ডেঙ্গু নিয়ে তোলপাড়ই হয়ে গেছে মঙ্গলবার। শুরুতে তার ডেঙ্গু আক্রান্তের খবর ছড়িয়ে পড়ে।

পরে ফেসবুকে নিজের সুস্থতার কথা জানান তিনি। মেডিকেল বিভাগ সূত্রে অবশ্য নিশ্চিত হওয়া গেছে হাসানের ডেঙ্গু হয়েছিল। এজন্য দুদিন বিসিবির প্রস্তুতি ক্যাম্পেও আসতে পারেননি তিনি।

সারাদেশজুড়েই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে প্রকটভাবে। এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে এই রোগ প্রতিরোধে এবার ডেঙ্গু কমিটিও করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির বিভিন্ন বিভাগের সদস্যদের নিয়ে করা হয়েছে কমিটি।

মূলত বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ও সভাপতি নাজমুল হাসান পাপনের নির্দেশনায়। এর মূল দায়িত্ব দেওয়া হয়েছে ফ্যাসেলিটিজ বিভাগকে। মশাবাহিত রোগে যেন কোনো ক্রিকেটার বা কর্মকর্তা  আক্রান্ত না হন, এজন্যই উদ্যোগী হয়েছে বিসিবি।

ডেঙ্গু মশার উৎপত্তি রোধে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠ, একাডেমি, বিসিবি চত্বর সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আগাম সতর্কতা হিসেবেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গুতে প্লাটিলেট কমে যাওয়া হাসান দলের সঙ্গে যোগ দেবেন দুয়েকদিনের ভেতরই। নতুন করে কেউ যেন আক্রান্ত না হন, এজন্য তৎপর বিসিবি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

ডেঙ্গু প্রতিরোধে কমিটি করেছে বিসিবি

আপডেট সময় ০১:৪৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩