সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ ভূয়া ঠিকানায় রোহিঙ্গাদের জন্মসনদ-এনআইডি সংগ্রহের অভিযোগ, বোরহানউদ্দিনে দালালচক্রের তৎপরতায় জনমনে উদ্বেগ নীলফামারী সদর থানায় কম্পিউটার সংকট: ডিজিটাল যুগেও ভরসা বাইরের টাইপিস্ট রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টায় আটক-৩ পটুয়াখালীতে ৫ বছরেও শেষ হয়নি ব্রিজের এপ্রোজ সড়ক, দুর্ভোগে ৮ গ্রামের ১০ হাজার মানুষ বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফেনীর পরশুরামে ১১৭ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার, আটক ২ ফেনীতে গলদা চিংড়িতে জেলি পুশ, আড়ৎ মালিককে ৪০ হাজার টাকা জরিমানা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. গোলজারের বিরুদ্ধে ৪২ কোটি টাকার চুক্তি অনিয়মের অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যে কোটি টাকার লেনদেনের অভিযোগ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

কুমিল্লায় র‌্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ অভিযানে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মজনু মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়।

গত ২৮ জুলাই ২০১০ খ্রি. তারিখ বিকালে কুমিল্লা জেলার হোমনা থানাধীন বাগমারা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল করিম (৩৫)’কে আসামী মজনু মিয়া (৪০) ও কবির মিয়া তার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়।

উক্ত ঘটনার চারদিন পরে ০২ আগস্ট ২০১০ খ্রি. তারিখ দুপুরে কুমিল্লা জেলার হোমনা থানাধীন বালুর মাঠের পশ্চিমে তিতাস নদী থেকে ভিকটিমের মরদেহ উদ্ধার করে হয়। এ ঘটনায় ভিকটিমের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৫, তারিখ-০৩/০৮/২০১০খ্রি., ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০। বর্ণিত মামলার রুজুর দীর্ঘ ১৩ বছর সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্ধেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামী মজনু মিয়া ও কবির মিয়া’কে বিজ্ঞ আদালত মৃত্যুদন্ডাদেশ দেন এবং একই সাথে তাদের ২০ হাজার টাকা অর্থদন্ডের সাজা প্রদান করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ পলাতক থাকায় তাদের গ্রেফতারের নিমিত্তে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল কার্যক্রম শুরু করে।

এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তৎপরতা ও তথ্য প্রযুক্তির সহায়তায় ০১ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ সকালে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মজনু মিয়া (৪০)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার হোমনা থানায় হস্তান্তর করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

আপডেট সময় ০৬:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩