সংবাদ শিরোনাম ::
কৃমি নির্মূল করে যে পাতার রস শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২ মাদক কারবারি যত প্রভাবশালীই হোক তার জায়গা সমাজে হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী কেন শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে গেলেন না শাকিব খান? ১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী নয়নপুরে হচ্ছে নতুন সাব-স্টেশন, কমবে লোডশেডিং হ’ত্যা মামলা ঠেকাতে ৫ কোটি টাকার তৎপরতার অভিযোগ উঠেছে ‘সুলতান সাম্রাজ্যের’ বিরুদ্ধে তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় বেশ কয়েকজন নিহত

ইউক্রেনের বন্দর শহর মাইকোলাইভে রাশিয়ার বিমান হামলায় কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত নয়জন। তবে নিহতের সংখ্যা কত, তা স্পষ্ট করা হয়নি।

বৃহস্পতিবার (২০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বন্দর শহর মাইকোলাইভে রাশিয়ার বিমান হামলায় কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন নয়জন। আঞ্চলিক গভর্নর ভিটালি কিম এসব তথ্য জানিয়েছেন।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে কিম লিখেছেন, বৃহস্পতিবার ভোরে মাইকোলাইভ শহরের কেন্দ্রে একটি তিনতলা একটি আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

ইউক্রেনের অনলাইন গণমাধ্যম ইউক্রেনস্কা প্রাভডা এক প্রতিবেদনে জানিয়েছে, মাইকোলাইভের হামলা আহতদের মধ্যে তিন শিশু রয়েছে। হামলায় শহরের কেন্দ্রস্থলে একটি আবাসিক ভবন এবং বেশ কয়েকটি গ্যারেজে আগুন ধরে যায়।

এদিকে টানা তৃতীয় রাতে বিমান হামলার খবর দিয়েছে এদিকে ওডেসা অঞ্চলের কর্তৃপক্ষ।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইউক্রেনের বিমান বাহিনী সতর্ক করেছে যে, বৃহস্পতিবার সকালে ওডেসা অঞ্চলের দিকে রাশিয়া সুপারসনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। বাহিনী সাধারণ মানুষকে নিরাপদস্থানে থাকার আহ্বান জানিয়েছে।

ওডেসা প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক বলেছেন, ওডেসা শহরে রাশিয়ার হামলায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটিতে আগুন লাগার পর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরের বাইরে আরেকটি হামলার খবর পাওয়া গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কৃমি নির্মূল করে যে পাতার রস

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় বেশ কয়েকজন নিহত

আপডেট সময় ০১:০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩