ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী : রিজভী কুমিল্লায় জাইতুন ও মিয়ামী রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি ঢাকায় পৌঁছেছেন আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার হয়েছে : জাহেদ উর রহমান কুমিল্লায় আকস্মিক উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্টের অভিযোগ গুম প্রতিরোধে ১৪ দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় জোটের স্মারকলিপি ডিলারের কাছ থেকে অবৈধভাবে সার উত্তোলনের অভিযোগ, ২০ বস্তা জব্দ মাধ্যমিকের প্রধান শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

কানাডার ভিসা পেলেন না ঢাবির ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে ভিসা দেয়নি কানাডা। ইয়র্ক ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে যোগ দিতে গত ১৫ জুন ভিসার জন্য ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনে আবেদন করেন ড. মো. আখতারুজ্জামান। কিন্তু এক মাস পার হলেও ভিসা পাননি তিনি।

তবে ভিসি মো. আখতারুজ্জামান বলছেন, বিলম্বে আবেদন করায় ভিসা প্রসেসিংয়ে সময় লাগছে। এই বিলম্বের কারণে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না বলে তিনি কানাডা সফর বাতিল করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কূটনৈতিক পাসপোর্টের অধিকারী। তিনি ভিসা না পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের মধ্যে বেশ আলোচনা-সমালোচনা চলছে।

জানা গেছে, ‘এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)’র কাউন্সিল কনফারেন্সে যোগ দিতে কানাডায় যাওয়ার কথা ছিল ড. আখতারুজ্জামানের। অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে তিনি আজ (১৯ জুলাই) অনুষ্ঠিতব্য ‘এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ সিম্পোজিয়াম-২০২৩’-এ অংশ নিতে আমন্ত্রণ পান। কিন্তু এক মাস আগে আবেদন করেও ভিসা না পাওয়ায় সিম্পোজিয়ামে অংশ নিতে পারছেন না ভিসি।

ঢাবি ভিসি এমন এক সময়ে কানাডার ভিসা পাননি যখন বাংলাদেশের ওপর ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আর কানাডা হচ্ছে যুক্তরাষ্ট্রের মিত্র। যুক্তরাষ্ট্রের ভিসা নীতিই কানাডা অনুসরণ করে বলে ধরে নেয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা

কানাডার ভিসা পেলেন না ঢাবির ভিসি

আপডেট সময় ১২:০১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩