সংবাদ শিরোনাম ::
আরিফ হাসনাতকে ঘিরে বিআইডব্লিউটিএতে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য রাতে মুক্তিপণ চেয়ে ফোন কল, সকালে পুকুরে ভেসে উঠলো নিখোঁজ সেঁজুতির লাশ নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, সমালোচনার মুখে পরিবার বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ বড়লেখা-জুড়ীর নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান চাইলেন এমপি নাসির উদ্দিন আহমেদ শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণ: কবরস্থান থেকে  বালতি ভর্তি ককটেল উদ্ধার ঢাকা ওয়াসার মিটার রিডার থেকে কোটিপতি: ওয়াসা কর্মকর্তা হারুনের অ’বৈধ সম্পদের পাহাড় ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জামিল, প্রভাব খাটিয়ে আবারও চট্টগ্রাম ডিপোতে! খামারবাড়িতে কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ, কেন্দ্রে ‘ডিজি’ মাসুম বিল্লাহ সাড়ে ৬ হাজার কোটি টাকার চুক্তিতে শুভঙ্করের ফাঁকি

স্ত্রীকে ঘরের কাজ করতে বলা ‘নিষ্ঠুরতা’ নয়, বম্বে হাইকোর্টের রায়

বিয়ের পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‘গৃহকর্মীর মতো ব্যবহার’ করেছেন বলে অভিযোগ করেন এক নারী। এ নিয়ে সাবেক স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার মামলা করেন তিনি। ওই মামলার রায়ে ভারতের বম্বে হাইকোর্টের অওরঙ্গাবাদ বেঞ্চ বলেছেন, বিয়ের পর নারীকে পরিবারের জন্য কোনো কাজ করতে বললে তা ‘নিষ্ঠুরতা’ নয়। গৃহকর্মীর কাজের সঙ্গেও এই কাজের তুলনা করা যাবে না।

বম্বে হাইকোর্টের ওই বেঞ্চ মামলাটি খারিজ করে দিয়েছেন। অভিযোগকারী ওই নারী থানায় জানিয়েছিলেন, বিয়ের পর এক মাস তার সঙ্গে ভালো ব্যবহার করেছিলেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। তারপর থেকেই তার সঙ্গে ‘গৃহকর্মীর মতো ব্যবহার’ করা হয় বলে অভিযোগ করেন। তিনি আরও জানিয়েছিলেন, বিয়ের পর গাড়ি কেনার জন্য তার থেকে চার লাখ টাকা দাবি করেন স্বামী ও তার পরিবার। সেজন্য মানসিক চাপও দিতে থাকেন। এ নিয়ে থানায় এফআইআর করেছিলেন।

রায়ে আদালত বলেছেন, পরিবারের জন্য কোনো কাজ করতে বললে সেটিকে গৃহকর্মীর সঙ্গে তুলনা করলে চলবে না। কোনো নারী যদি ঘরের কাজ করতে না চান তবে বিয়ের আগেই হবু স্বামীকে তা জানানো উচিত। যাতে বিয়ে নিয়ে ওই পুরুষটি ভাবনাচিন্তা করতে পারেন। সমস্যা আগে থেকেই সমাধানও করা যেতে পারে।’ বম্বে হাইকোর্টের বেঞ্চ জানিয়েছে, ওই নারী হেনস্থার অভিযোগ এনেছেন। তবে কীভাবে হেনস্থা করা হয়েছে তা জানাননি। তাই শুধু ‘মানসিক ও শারীরিক হেনস্থা’র অভিযোগের ভিত্তিতে মামলা হতে পারে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আরিফ হাসনাতকে ঘিরে বিআইডব্লিউটিএতে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য

স্ত্রীকে ঘরের কাজ করতে বলা ‘নিষ্ঠুরতা’ নয়, বম্বে হাইকোর্টের রায়

আপডেট সময় ১০:৪৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২