ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে আয়কর নথি জালিয়াতির অভিযোগে সহকারী কর কমিশনার মিতুর পদোন্নতি ৮ বছর স্থগিত গাইবান্ধায় ৭ লাখ টাকার প্রকল্পে পুকুরচুরি: চার মাসেই নদীতে বিলীন জেলা পরিষদের কাঠের সেতু ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে নিখোঁজ ভুট্টু ৭ দিনেও মেলেনি সন্ধান সৈয়দপুরে ভ্যান হারানো কিশোর রেজওয়ানকে নতুন ভ্যান উপহার দিল উপজেলা প্রশাসন ভিসা-টিকিট ঠিক থাকলেও বিমানের কাউন্টারে ‘টাকার খেলা’

রাসিক নির্বাচন উপলক্ষ্যে আরএমপির নির্দেশনা

আগামী ২১শে জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের নিমিত্ত রাজশাহী মহানগর এলাকায় আগ্নেয়াস্ত্র বহন বা প্রদর্শন ও আগ্নেয়াস্ত্র-সহ চলাফেরায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

নির্বাচন উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ (রাজনৈতিক শাখা-৪), ঢাকার স্মারক নং-৪৪.০০.০০০০. ০৭৭.২১.০২৫.২০২১-২৩৫ তারিখ-২১শে মে ২০২৩ খ্রিঃ মোতাবেক ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৭ (ক)(১) ধারা ক্ষমতাবলে আগামী ২১শে জুন ২০২৩ খ্রিষ্টাব্দ অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ ১(ক) ধারার অর্পিত ক্ষমতাবলে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার মধ্যে নির্বাচনের ০২ (দুই) দিন পূর্বে অর্থাৎ ১৯শে জুন ২০২৩ খ্রিষ্টাব্দ হতে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন ০২(দুই) দিন অর্থাৎ ২৩শে জুন ২০২৩ খ্রিষ্টাব্দ হতে মোট ০৫ (পাঁচ) দিন ভোর ৬:০০ টা হতে রাত ১২:০০ টা পর্যন্ত সকল বৈধ আগ্নেয়াস্ত্রধারীগণ কর্তৃক সব ধরণের আগ্নেয়াস্ত্র বহন বা প্রদর্শন ও আগ্নেয়াস্ত্র-সহ চলাফেরা করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য যে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীরা এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হিসেবে বিবেচিত হবে না।

আরএমপি’র পুলিশ কমিশনার আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) কর্তৃক ১৭ই জুন ২০২৩ খ্রিষ্টাব্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ

রাসিক নির্বাচন উপলক্ষ্যে আরএমপির নির্দেশনা

আপডেট সময় ০৯:১৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩