ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক নাদিম

বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম চিরনিদ্রায় শায়িত হলেন দাদা-দাদির কবরের পাশে।

শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে তার গ্রামের বাড়ি নীলাক্ষিয়া ইউনিয়নে গোমেরচরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এরআগে সকাল ১০টায় বকশীগঞ্জ নুর মুহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে প্রথম জানাযা ও গোমেরচর জিগাতলা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযার আগে পরিবারের পক্ষে নিহত সাংবাদিকের বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন রিফাত বক্তব্য রাখেন।

এ সময় প্রয়াত সাংবাদিকের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানায় জামালপুর প্রেস ক্লাব, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠন।

জানাযা ও দাফনের সময় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সমগ্র জেলাসহ বিভিন্নস্থানের সাংবাদিক সহকর্মীসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়।

জানাযার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সোহেল রানা, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুম্মান, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শওকত জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আগা সাইম, প্যানেল মেয়র মিজানুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, সাংবাদিক আশরাফুল হায়দার, বকশীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হেদায়েত উলাহ্, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহিন আল আমিন, বিএনপি নেতা আবদুল্লাহ্ আল সাফি, মডেল প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক লালন প্রমুখ।

বক্তব্যে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা সাংবাদিকদের পক্ষে বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার মূল হোতা সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সকল হামলাকারীরা আটক না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক নাদিম

আপডেট সময় ০৩:০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩