সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

বেনাপোলে পায়ূপথে মিললো পৌনে দুই কোটি টাকার স্বর্ণেরবার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে ভারতগামী তিন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর পায়ূপথ থেকে ২০ পিসস্বর্ণেরবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা। সোমবার, ২৯ মে সকাল ৮ দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস থেকে স্বর্নের বারসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা থানার বানেশ্বরদী গ্রামের মোশারফ হোসেনের ছেলে মোঃ হাবীব (৩৭)। পাসপোর্ট নম্বর -AO1325821, গোপালগঞ্জের মুকসেদপুর থানার লোহাচূরা গ্রামের শহিদ মোল্লার ছেলে মহিউদ্দিন (৩৬)।পাসপোর্ট নম্বর – BOO33572, ও একই এলাকার আমজেদ মোল্লার ছেলে রনি আহমেদ (৪৪)। পাসপোর্ট নম্বর – EBOO74778।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক শায়েখ আরেফীন জাহেদী জানান, গোপন খবরে জানতে পারি, বাংলাদেশি তিন পাসপোর্টযাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে নজরদারি বাড়ানো হয়। পরে সন্দেহভাজন তিন পাসপোর্টযাত্রী প্যাসেঞ্জার টার্মিনাল পেরিয়ে ইমিগ্রেশনে প্রবেশ করলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমেই তাদের কাছে স্বর্ণ আছে বলে স্বীকার করে। দুই জনের কাছে ৬ পিস করে ১২পিস, অপর জনের কাছে ৮ পিস স্বর্ণের বার পাওয়া যায়। ২০ পিস স্বর্নের ওজন ২ কেজি ৩২০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি ৭৪ লাখ টাকা।

স্বর্ণগুলো সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে জানান আরেফিন জাহেদী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

বেনাপোলে পায়ূপথে মিললো পৌনে দুই কোটি টাকার স্বর্ণেরবার

আপডেট সময় ০২:৪৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩