ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী নরসিংদী ভূয়া সিভিল কোর্ট কমিশনার গ্রেফতার আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা গোপনে বিমান বদলালেন ট্রাম্প, ক্ষুব্ধ সফরসঙ্গী সাংবাদিকরা পাহারাদার ৫ কুকুরকে অচেতন করে কৃষকের গরু চুরি বিদ্যুৎ সংযোগের পরই ৩ মহল্লায় পুড়ে গেল টিভি-ফ্রিজসহ বিভিন্ন ডিভাইস রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ ব্যাটারি রিকশা-ই-বাইক বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে : জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনাল আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। ইংল্যান্ডের ওভালে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ক্রিকেট পরাশক্তি ও লিগের শীর্ষ দুই দল অস্ট্রেলিয়া ও ভারত। এই ম্যাচের দুই সপ্তাহ আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি)।

শুক্রবার (২৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য উদ্বোধনী আসরের মতো মোট ৩৮ লাখ ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যা চ্যাম্পিয়ন, রানার্স-আপ থেকে শুরু করে প্রতিযোগিতায় অংশ নেওয়া মোট ৯ দলের মধ্যে ক্রমানুসারে ভাগ করে দেওয়া হবে।

আরও পড়ুন : নেই নেই” নাই কোথায়?

আইসিসির বিজ্ঞপ্তি অনুসারে, ”প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ট্রফির সঙ্গে পাবেন ১৬ লাখ ডলার। এ ছাড়া রানার্স-আপ দলের জন্য প্রাইজমানি থাকছে ৮ লাখ ডলার। তবে ম্যাচের ফলাফল নির্ধারিত না হলে মোট ২৪ লাখ ডলার দুই দলকে ভাগাভাগি করে দেওয়া হবে।”

চলতি আসরে তৃতীয় হওয়া দক্ষিণ আফ্রিকা পাচ্ছে সাড়ে ৪ লাখ ডলার। চতুর্থ হওয়া ইংল্যান্ডের জন্য থাকছে সাড়ে ৩ লাখ ডলার। পঞ্চম স্থানে থাকা শ্রীলঙ্কা পাবে ২ লাখ ডলার। এছাড়া নিউজিল্যান্ড (৬ষ্ঠ), পাকিস্তান (৭ম), ওয়েস্ট ইন্ডিজ (৮ম) ও নবম স্থানে থাকা বাংলাদেশ সমান ১ লাখ ডলার করে পাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা

আপডেট সময় ০৬:১৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩