সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক নোরা ফাতেহির সঙ্গে নতুন গানে আবারও সঞ্জয় রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে

৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চাইলো”চোর

  • রাজু আহমেদ, ঢাকা
  • আপডেট সময় ০৪:০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • ৮০৬ বার পড়া হয়েছে

বরিশালের সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে চুরি করতে গিয়ে একটি দোকানে অবরুদ্ধ হয়ে পড়েন এক চোর। এ সময় নিজেকে উদ্ধার করতে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চান তিনি। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে বন্দর থানার (সাহেবেরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।  এর আগে বুধবার (১৯ অক্টোবর) বিকেলে তাকে চুরি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে একই দিন ভোরে ওই ইউনিয়নের এ আর খান বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক মো. ইয়াছিন খাঁ (৪১) ঝালকাঠির নলছিটি উপজেলার ছিলারিশ গ্রামের বাসিন্দা। বর্তমানে পরিবার নিয়ে বরিশাল নগরীর কালুশাহ সড়ক এলাকার একটি ভাড়া বাসায় থাকেন তিনি। স্থানীয়রা জানান, উপজেলার চরকাউয়া ইউনিয়নের এ আর খান বাজারের ঝন্টু হাওলাদারের মুদি দোকানের ভেতর থেকে বন্দর থানা পুলিশ এক ব্যক্তিকে উদ্ধার করে। এ সময় স্থানীয় কেউ কিছু বুঝে উঠতে পারছিল না। এদিকে উদ্ধারের পর ওই ব্যক্তি পুলিশকে জানান, চুরির উদ্দেশে বুধবার ভোররাতে ঝাপের তালা ভেঙে দোকানে ঢুকেছিলেন তিনি।

তবে মালামাল চুরি ও তা নিয়ে যাওয়ার জন্য ব্যাগভর্তি করতে সময় গড়িয়ে সকাল হয়ে যায়। একই সঙ্গে দোকানের সামনে লোকজনের আনাগোনা বেড়ে যায়। তখন আর দোকান থেকে মালামাল নিয়ে পালানোর সুযোগ ছিল না। আর ধরা পড়লে জনতার হাতে মারধরের শিকার হবেন, এমন আশঙ্কা থেকে ৯৯৯-এ কল করে সহায়তা চেয়েছেন। বন্দর থানার (সাহেবেরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, আটককৃত ব্যক্তি বুধবার সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বলেন, তিনি খুব বিপদে পড়ছেন। তাকে যেন দ্রুত পুলিশ এসে উদ্ধার করে। পরে তাকে কনফারেন্সে রেখে ৯৯৯ থেকে বন্দর থানার (সাহেবেরহাট) ডিউটি কর্মকর্তাকে জানানো হয়।

এ সময় তাকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেন। পরে পুলিশ সদস্যরা গিয়ে দোকানের ভেতর থেকে তাকে উদ্ধার করেন। তাকে উদ্ধারের সময় দোকানের দামি মালামাল ব্যাগে ভর্তি করা ছিল। তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের আটককৃত ব্যক্তি জানান, চুরির মালামাল গুছিয়ে ব্যাগ ভর্তি করতে তার বেশি সময় লেগেছে।

লোকজন দোকানের পাশে অবস্থান করছিল। এ কারণে তিনি বের হতে পার ছিলেন না। তার জীবনের ঝুঁকি ছিল। তার এসব কথা শুনে উদ্ধার করতে যাওয়া পুলিশ সদস্যরা কিছুটা অবাক হয়েছেন। পরে তাকে একটি চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন

৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চাইলো”চোর

আপডেট সময় ০৪:০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২