ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

ডিএনসিসির চিফ হিট অফিসার মেয়র আতিকের মেয়ে বুশরা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। এর আওতায় ঢাকার তাপমাত্রা কমাতে উত্তর সিটি এবং ফাউন্ডেশনটি যৌথভাবে কাজ করবে।

এ কার্যক্রম পরিচালনার জন্য বুশরা আফরিনকে উত্তর সিটি কর্পোরেশনের ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের মেয়ে। এর মাধ্যমে ঢাকা উত্তর সিটিতে এশিয়ার প্রথম শহর হিসেবে একজন চিফ হিট অফিসারকে (সিএইচও) নিয়োগ দেওয়া হলো।

dhakapost

বুধবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উদ্বোধন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। আর্শট-রক ফাউন্ডেশন এ চুক্তির মাধ্যমে তাপ কমাতে উত্তর ঢাকায় নানা কর্মসূচি বাস্তবায়ন করবে।

জানা গেছে, বুশরা আফরিন প্রচণ্ড গরমের মধ্যে ঢাকা উত্তরকে নিরাপদ করার জন্য নেতৃত্বে দেবে। তাপমাত্রা কমাতে তিনি শহরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করবেন। এছাড়া তিনি ঢাকা উত্তরের জনগণের মধ্যে তাপ সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিতকরণসহ নতুন নতুন কাজ করবেন।

ঢাকা উত্তর সিটিতে এশিয়ার প্রথম শহর হিসেবে একজন চিফ হিট অফিসার (সিএইচও) নিয়োগ বিষয়ে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন ঢাকা পোস্টকে জানিয়েছেন, এ নিয়োগ আর্শট রক ফাউন্ডেশন দিয়েছে।

অনুষ্ঠানে বুশরা আফরিন বলেন, আমাদের শহরের প্রচণ্ড তাপ থেকে মানুষ ও সম্প্রদায়কে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বিভিন্ন শহরের নেতাদের এবং বিশেষজ্ঞদের একটি বৈশ্বিক সংগঠনে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। ঢাকার একজন স্থায়ী বাসিন্দা হিসেবে আমি জানি তীব্র তাপ প্রবাহ মোকাবেলায় জরুরি পদক্ষেপের কোনো বিকল্প নেই। ঢাকা শহরে তাপমাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশেষ করে স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ, বস্তিবাসী, অভিবাসী এবং নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, আজ আমাদের শহরের জন্য একটি বিশেষ দিন। শহরের তাপমাত্রা কমাতে ডিএনসিসির সঙ্গে আর্শট-রক ফাউন্ডেশন যৌথভাবে কাজ করবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য একজন চিফ হিট অফিসারকে (সিএইচও) নিয়োগ দেওয়া হয়েছে। যিনি আর্শট-রকের সহযোগিতায় শহরের তাপমাত্রা কমাতে নানা কর্মসূচি গ্রহণ করবেন।

dhakapost

অনুষ্ঠানে আর্শট-রকের পরিচালক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যাথি বাঘম্যান ম্যাকলিওড বলেন, তীব্র তাপ প্রবাহ সারা বিশ্বের শহরগুলোতে একটি প্রেশার কুকারের মতো কাজ করছে এবং ঢাকার উত্তরে জনসংখ্যা বেশি হওয়ায় এখানে ঝুঁকি আরও বেশি। তাই ঢাকা উত্তরে সিএইচওকে নিয়োগ দেওয়া হয়েছে। তার নেতৃত্বে এ শহরে নানা পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি বুশরা আফরিনের ভূমিকা সমগ্র দক্ষিণ এশিয়ায় শহরগুলোর জন্য একটি রোল মডেল হিসেবে কাজ করবে। আর্শট-রক ফাউন্ডেশন এ উদ্যোগের অংশীদার হতে পেরে গর্বিত এবং আর্শট-রক ফাউন্ডেশন ডিএনসিসির মানুষের সুরক্ষায় সম্ভাব্য সহযোগিতা দেবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

ডিএনসিসির চিফ হিট অফিসার মেয়র আতিকের মেয়ে বুশরা

আপডেট সময় ০১:০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩