ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সিলেট বিআরটিসির রোকনুজ্জামানের শাস্তি শুধু বদলি চাকরির মেয়াদ শেষে হলেও দায়িত্বে বহাল ঢামেক ভাইস প্রিন্সিপাল ডা. সুমি ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার তারল্য সংকটে ধুঁকতে থাকা ব্যাংকে বস্তাভর্তি নগদ টাকা মেসি-রোনালদোর দ্বৈরথই দুজনকে সেরা করেছে : গার্দিওলা ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি এমপিকে গালমন্দের অভিযোগ, মারধরের শিকার মজিদ প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়া সহজ করার সুপারিশ সংসদীয় কমিটির ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাড়পত্র বাতিলের পরও চলছে সিসা কারখানা

চুনারুঘাটে চোর চক্রের ৫ জন আটক

হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের বাল্লা রোডে হাজী চেরাগ আলী মার্কেটের ইসলাম ডিপার্টমেন্টাল স্টোরের আজিজুল হকের দোকানে চুরির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফারজাত হোসেন প্রকাশ সজীব (৪৩), হানিফ ওরফে টুন্ডা হানিফ (৪৩), মোঃ জামাল মিয়া (৩৯), মোঃ তৌহিদ ওরফে তৌফিক (২৫), হৃদয় চন্দ্র সরকার (১৯)। আটককৃতদের কাছ থেকে পুলিশ ৯০ হাজার টাকা জব্দ করেছে।

বুধবার বিকালে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে ১৮ এপ্রিল মঙ্গলবার বিকেলে বিকাশের দোকানদার আজিজুল হক এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে পুলিশ জেলার শায়েস্তাগঞ্জ, ওলিপুর ও হবিগঞ্জ সদরসহ বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে ওই ৫জনকে গ্রেপ্তার করে।মামলার পর পরেই পুলিশ তড়িৎ পদক্ষেপ নেয়ায় ব্যবসায়ীরা আনন্দ প্রকাশ করেছেন।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক মুঠোফোনে জানান, চোরচক্রের সদস্যরা বিকাশ দোকানগুলোকে টার্গেট করে ভিড় জমায়। পরে নানা কৌশলে দোকানের তালা ভেঙে ক্যাশ থেকে টাকা লুট করে নেয়।আটককৃতরা চুরির কথা স্বীকার করেছে বলে ওসি জানান।যে কোন মুল্যে চুনারুঘাট থানায় আইন শৃঙ্খলা রক্ষায় চুনারুঘাট থানা পুলিশ নিরলস ভাবে কাজ করছে বলে তিনি দাবি করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চুনারুঘাটে চোর চক্রের ৫ জন আটক

আপডেট সময় ০৯:৪২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩