ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্ষমতার অপব্যবহারে গড়েছেন কোটি কোটি টাকার অবৈধ সম্পদ আভারী ওভারসিসের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ ঘুষ-নোটিশ বাণিজ্যে রাজউক পরিচালক হামিদুলের ‘অবৈধ বিপুল সম্পদের পাহাড়’ বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি! জাল দলিলে খাস জমি খারিজের নামে ৩ লাখ টাকা হাতিয়ে নেয় ইসহাক আলী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে অনিয়মের অভিযোগ অতীতে আটকে গেলে তো উন্নয়ন হবে না : ভারতীয় হাইকমিশনার দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি : প্রধানমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

ডেমরা থেকে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী রুবেল গ্রেফতার

দু’টি বিদেশী পিস্তল, ম্যাগাজিন গুলি উদ্বার রাজধানীর ডেমরা এলাকা থেকে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র ব্যবসায়ী আবুল কালাম আজাদ ওরফে রুবেল (৩৫)’কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব বলছে, গ্রেফতারকৃত আজাদ ওরফে রুবেল রাজধানীর ডেমরা থানার মধ্য হাজীনগর এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র। এলিট ফোর্স র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক সন্ত্রাসী গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্বারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারজানা হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল সোমবার দিবাগত গভীর রাতে ডেমরা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী রুবেলকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, এসময় তার নিকট থেকে দু’টি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি, ৪ টি মোবাইলফোন এবং ৪ টি সীমকার্ড উদ্বার মূলে জব্দ করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি আবুল কালাম আজাদ ওরফে রুবেল একাধারে রাজধানীর ডেমরা এলাকার একজন কুখ্যাত মাদক কারবারি, মাদকসেবী, অস্ত্রধারী সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ রাজধানীর ডেমরা এলাকায় অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, জমি দখল, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল।

র‌্যাব সূত্র আরো জানান, সমাজের বিত্তশালী ব্যক্তিদের বিভিন্ন ফাঁদে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে অবৈধভাবে অর্থ আদায় করত সে। এছাড়াও বিভিন্ন পর্যায়ের সন্ত্রাসী এবং অপরাধীদের নিকট সে তার অস্ত্রসমূহ টাকার বিনিময়ে ভাড়া দিয়ে থাকত। বিভিন্ন সময়ে এলাকায় তার সশস্ত্র অবস্থান এবং মহড়ার কারনে এলাকার সাধারণ মানুষের মনে তাকে নিয়ে আতঙ্ক বিরাজ করত।

সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, আটক আসামির বিরুদ্ধে ডিএমপি বনানী থানায় একটি মাদক মামলা এবং যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় বাংলাদেশ পাসপোর্ট আদেশ আইনে একটি মামলা রয়েছে। দীর্ঘদিন যাবৎ সে ওই মামলা সমূহের একজন পলাতক আসামি।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র‌্যাবের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতার অপব্যবহারে গড়েছেন কোটি কোটি টাকার অবৈধ সম্পদ

ডেমরা থেকে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী রুবেল গ্রেফতার

আপডেট সময় ০৪:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩