ঢাকা ০১:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
 এনবিআরের সাবেক সদস্য জিয়ার অঢেল সম্পদ ওয়াসার কর্মকর্তা হারুন অর রশিদ রানার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ লালমনিরহাটের কালীগঞ্জ পিআইও অফিসে ঘুষের অভিযোগ রাজধানীর আরামবাগ-ফকিরাপুলে অবৈধ বাস টার্মিনালের আড়ালে কোটি টাকার বাণিজ্য ইউটার্ন বন্ধের খুঁটি বসানোর এক রাত না পেরোতেই উধাও স্ত্রীর শেষ কথাই এখন স্মৃতি, বন্যায় নিখোঁজ স্বজনদের খুঁজতে নেপালে প্রমোদ সরকারি নির্ধারিত সময়ে অফিসে অনুপস্থিতির অভিযোগ লাকসাম পূর্ব ইউপি সচিবের বিরুদ্ধে মা মারা যাওয়ার পরও মায়ের মুখ দেখতে দেয়নি হাসিনা সরকার : জয়নুল আবদিন স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা

নির্বাচন নিয়ে সরকারের প্রতিশ্রুতির কথা ইইউকে জানালেন মোমেন

অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে সরকারের প্রতিশ্রুতির কথা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পাশাপাশি মন্ত্রী নির্বাচনে ইইউর পর্যবেক্ষককে স্বাগত জানান।

সোমবার (১৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে বৈঠক করেন ঢাকার ইইউ ডেলিগেশন প্রধান রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী নির্বাচন নি‌য়ে রাষ্ট্রদূতকে সরকারের প্রতিশ্রুতির কথা জানান।

নির্বাচন কমিশন যেন অবাধ ও স্বচ্ছ নির্বাচন করতে পারে সেজন্য কমিশনের নেওয়া পদক্ষেপের কথা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন মোমেন। বৈঠকে উভয়পক্ষ ৫০ বছরের অংশীদারিত্ব নি‌য়ে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশ–ইইউ সম্পর্ককে সামনের দিনে আরও শক্তিশালী করতে একত্রে কাজ করার বিষয়ে একমত হন তারা।

ই‌ন্দো-প্যাসিফিক ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে জানান, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে বাংলাদেশ ও ইইউর অবস্থান প্রায় একই রকম। অবাধ, মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ, নিরাপদ ও নিয়মমাফিক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল চায় বাংলাদেশ, যা অঞ্চলের সকলের জন্য সমৃদ্ধি ব‌য়ে আনবে। এ‌তে অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকার।

বাংলাদেশে অবকাঠামো ও পরিবেশবান্ধব খাতে আরও বিনিয়োগ করতে ইইউকে আহ্বান জানান মোমেন। তিনি বিশেষ করে পরিবেশবান্ধব পরিবহন, নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু পরিবর্তন জনিত অভিযোজন সংক্রান্ত খাতে ইইউর বিনিয়োগ চান।

রাষ্ট্রদূত মন্ত্রী‌কে জানান, পরিবেশবান্ধব পরিবহন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আগ্রহ রয়েছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইইবি)। ইইউর ‘গ্লোবাল গেটওয়ে’-এর মাধ্যমে এ বিনিয়োগ করা হবে বলে জানান রাষ্ট্রদূত।

বৈঠকে ইউক্রেন সংকট নিয়ে তারা আলোচনা করেন। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করে। বাংলাদেশ এ সংকটের সমাধান আহ্বানের পাশাপাশি ইইউর ভূমিকা চান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

 এনবিআরের সাবেক সদস্য জিয়ার অঢেল সম্পদ

নির্বাচন নিয়ে সরকারের প্রতিশ্রুতির কথা ইইউকে জানালেন মোমেন

আপডেট সময় ১২:৩৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩