ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী : রিজভী কুমিল্লায় জাইতুন ও মিয়ামী রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি ঢাকায় পৌঁছেছেন আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার হয়েছে : জাহেদ উর রহমান কুমিল্লায় আকস্মিক উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্টের অভিযোগ গুম প্রতিরোধে ১৪ দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় জোটের স্মারকলিপি ডিলারের কাছ থেকে অবৈধভাবে সার উত্তোলনের অভিযোগ, ২০ বস্তা জব্দ মাধ্যমিকের প্রধান শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাসেল মতিঝিলে গ্রেফতার

রাজধানীর মতিঝিল এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন যাবৎ পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব বলছে, গ্রেফতারকৃত আসামীরহঃ নাম মোঃ রাসেল ফরাজী (৩৩)। সে পিরোজপুর জেলার পিরোজপুর সদর থানার ৯৫, ডুমরী তলা গ্রামের মোঃ আজাহার ফরাজীর পুত্র।

আজ রোববার সকালে র‌্যাব-৩ এর কমান্ডির অফিসার (অধিনায়ক) লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, আজ সকালে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি চৌকস দল গতকাল শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে মতিঝিল এলাকা থেকে রাসেল ফরাজীকে আটক করতে সক্ষম হয়।

লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃত রাসেল ফরাজী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। ২০১৪ সালে তার বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় একটি মাদক মামলা রয়েছে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, ওই মাদক মামলাটি দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০২২ সালে মাদককারবারি মোঃ রাসেল ফরাজীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। মামলার রায় ঘোষণার পর থেকে আসামী রাসেল ফরাজী মতিঝিল এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাসেল মতিঝিলে গ্রেফতার

আপডেট সময় ০১:১৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩