মালতিনগর ব্যাংকার্স কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সমিতির সভাপতি মোঃ আবেদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ দিলবর রহমান বাদশার সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম মোঃ হাফিজুর রহমান।
বক্সিবাজার সিডিসি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন,এ কে এম জাহিদুল হাসান বেঞ্জু,আ ন ম জিন্নাহ, মোঃ আরিফুজ্জামান আরজু, মোঃ গোলাম কুদ্দুস লাল, মোঃ আতাউর রহমান, মোঃ আরিফুর রহমান, মোঃ মহসিন আলম, মোঃ ইব্রাহীম আলী, মোঃ ফেরদৌস, মোঃ সুমন, মোঃ রফিক, মোঃ শাহজাদা,বাবু উৎপল কুমার দাস, বাবু রজত কুমার দাস,বাবু রত্ন প্রদীপ দাস ও আলহাজ্ব আবুল খালেক ডিলু প্রমূখ ।
মেহেদী হাসান লিটন, বগুড়া 





















