ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

জমি বিক্রির টাকায় দোকানে মাল উঠিয়েছি, আমার সব শেষ : সজীব

নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় দোকান ছিল সজিব মিয়ার। তিনি বাচ্চাদের জিনিসপত্র বিক্রি করতেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এ ব্যবসায়ীর দোকানও।

এ প্রতিবেদককে তিনি বলেন, গতকাল শুক্রবার কাস্টমারের চাপ বেশি ছিল। বেচাবিক্রি শেষ করে আজকের জন্য নতুন মাল গুছানো ও দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাত ৩ টা বাসায় যায়। এর কিছুক্ষণ পরই শুনি আগুন।

এ সময়ের মধ্যে আমার দোকানে কেমনে আগুন লাগলো? প্রশ্ন রাখেন এ ব্যবসায়ী।

সজিব মিয়া বলেন, ছয় মাস আগে দেশের জমি বিক্রি করে দোকানটি নিয়েছি। এখন আমি পথে বসে গেলাম। গতকাল নতুন করে ২ লাখ টাকার মাল উঠিয়েছি। আগুন লাগার পর আজকে একটা মালও বের করতে পারি নাই। কিছু নাই আমার সব শেষ হয়ে গেছে।

তিনি আরো বলেন, গতকাল শুক্রবার ছিল, কাস্টমারও অনেক বেশি ছিল। রাত তিনটা পর্যন্ত আমরা কাজ করেছি, দোকান পরিষ্কার করেছি। কাস্টমার ছিল না, তখন কেউ ছিল না। দোকানে কেমনে আগুন লাগল?

শনিবার ভোর ৫ টা ৪০ মিনিটে রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে আগুন লাগে। এরপর ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ১৯টি এবং সর্বশেষ ২৮টি করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

জমি বিক্রির টাকায় দোকানে মাল উঠিয়েছি, আমার সব শেষ : সজীব

আপডেট সময় ১১:১৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩