ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

আগুনে আটকা সাব্বির, বাইরে মায়ের আহাজারি

রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট। এ অগ্নিকাণ্ডের খবরে জড়ো হচ্ছেন দোকানের মালিক-কর্মচারী ও তাদের স্বজনরা।

শনিবার (১৫ এপ্রিল) সকালে আগুন লাগা মার্কেটের সামনের রাস্তায় অঝোরে কাঁদতে দেখা যায় এক মাকে। কাছে গিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলে সাব্বির, ভেতরে আটকা পড়ছে। ফোনের কথা হচ্ছে সাব্বিরের সঙ্গে। কিন্তু মার্কেট থেকে বের হতে পারছে না। দোতলায় দোকান সাব্বিরের।

আহাজারি করতে করতে এই মা বার বার বলছিলেন, ”আমার বাবা, আমার বাবাটা কই, ওরে বের করে দেন। আমার বাবাটা না বাঁচলে আমি তো শেষ।”

এরপর ফোনে ছেলের সঙ্গে কথাও বলেন তিনি। আতঙ্কিত মা ফোনে বলেন, ”বাবা সাব্বির দোকান গেলে ফিরে পাবো, তুই গেলে আর পাবো না, তুই নেমে আয় যেভাবেই হোক।”

মার্কেট এলাকায় এ মায়ের মতো অনেককে আহাজারি করতে দেখা গেছে। স্বজনরা বলছেন, ঈদের সময় গভীর রাত পর্যন্ত বেচাকেনা করেছে। তাই অনেকে রাতের বেলা মার্কেট থেকে বের হয়নি, ভেতরেই রয়েছে।

এর আগে আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

আগুনে আটকা সাব্বির, বাইরে মায়ের আহাজারি

আপডেট সময় ১১:০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩