সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

ব্যর্থ রোনালদো, হোঁচট খেল আল নাসর

নতুন এক ধারা শুরু করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো! যেন তিনি মাঠে নামছিলেনই জোড়া গোলের লক্ষ্যে। টানা তৃতীয় ম্যাচে জোড়া গোল করে বিরল এক হ্যাটট্রিক করেছিলেন সর্বশেষ ম্যাচেই। প্রথম দু’বার পর্তুগালের জার্সিতে এবং এরপর সর্বশেষ আল-নাসরের হয়ে দুই গোল করেন সিআরসেভেন। 

রোববার (০৯ এপ্রিল) আল ফায়হার মাঠে রোনালদোর জোড়া গোলের ধারা কাটা পড়ল। গোলই পাননি পর্তুগিজ তারকা। তার ক্লাব আল নাসরও গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগ করে ফিরেছে।

অবশ্য ম্যাচের প্রথমার্ধেই রোনালদোর গোলে এগিয়ে যেতে পারতো আল নাসর। ফাঁকা জায়গায় বল পেয়েছিলেন। সামনে ছিলেন কেবল আল ফায়হার গোলরক্ষক। তবে ঠিকমতো শট নিতে ব্যর্থ হন পর্তুগিজ তারকা। বিরতির পরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন। তবে লক্ষ্যভেদ করতে পারেননি একবারো।

ম্যাচের ৭১তম মিনিটে বক্সের বেশ বাইরে থেকে রোনালদোর দুরপাল্লার ফ্রি কিক লক্ষ্যভ্রষ্ঠ হয়। এরপর আরো একবার আশা জাগিয়েও হতাশ করেন রোনালদো।

ড্র করে ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে প্রো লিগ টেবিলের দুইয়ে আল নাসর। অন্যদিকে, ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল ইতিহাদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

ব্যর্থ রোনালদো, হোঁচট খেল আল নাসর

আপডেট সময় ১২:৪৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩