ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

সিরিয়া থেকে আসা বিমান ভূপাতিত করল ইসরায়েল

নিজ ভূখণ্ডে প্রবেশ করা একটি বিমান ভূপাতিত করেছে ইসরায়েল। ভূপাতিত করা ওই বিমানটি সিরিয়া থেকে এসেছিল বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার একটি অজ্ঞাত বিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলেছে, অজ্ঞাত ওই বিমানটি সিরিয়া থেকে তাদের ভূখণ্ডে প্রবেশ করে বলে মনে হচ্ছে।

এই ঘটনায় প্রতিবেশী এই দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ আরও বাড়বে।

ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, যে বিমানটি তারা ভূপাতিত করেছে তা কোনও পর্যায়েই কোনও হুমকি সৃষ্টি করেনি।

অন্যদিকে ইসরায়েল বছরের পর বছর ধরে সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট নানা লক্ষ্যবস্তুতে দফায় দফায় হামলা চালিয়ে আসছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে, ইসরায়েল শুধুমাত্র মার্চ মাসেই সিরিয়ার ভূখণ্ডে ছয়টি হামলা চালিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

সিরিয়া থেকে আসা বিমান ভূপাতিত করল ইসরায়েল

আপডেট সময় ১২:২১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩