ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ডিপিএলে ব্যাট হাতে অনুজ্জ্বল সাকিব-মিরাজ

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলমান মৌসুমে মোহামেডানের হয়ে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। দলে যুক্ত হয়ে তিনি পুরো আসরে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে আইপিএল ও জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে সেটি সম্ভব নয়। আজ (১ এপ্রিল) প্রথমবারের মতো মোহামেডানের হয়ে মাঠে নেমেছেন তিনি। তবে ব্যাট হাতে ফিরেছেন মোটে ৫ রান করে।

অন্যদিকে, মৌসুমে প্রথমবারের মতো ডিপিএলে নেমেছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে তিনিও ব্যাটে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সাকিবের সমান রান (৫) করেই ফিরেছেন তিনিও।

এদিন ব্যাট হাতে ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি রনি তালুকদার। শেখ জামালের বোলার মৃত্যুঞ্জয় চৌধুরির বলে আউট হওয়ার আগে রনি করেন ৩২ রান। তবে ব্যাট হাতে উজ্জ্বল ইমরুল কায়েস। মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন এই বাঁ-হাতি ব্যাটার। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ৮৬ রানে অপরাজিত আছেন। অন্যপ্রান্তে থাকা রিয়াদ ৪৬ রানে অপরাজিত।

চলমান এই আসরে সাকিবের দলের অবস্থা ভালো নয়, নাজুকই বলা যায়। এখন পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগের ৫ ম্যাচ খেলে একটি ম্যাচেও জয় পায়নি মোহামেডান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

ডিপিএলে ব্যাট হাতে অনুজ্জ্বল সাকিব-মিরাজ

আপডেট সময় ১২:৫১:০৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩