ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ডিপ্লোম্যাটিক রিসেপশন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের ধারাবাহিকতায় সোমবার বিদেশি অতিথি ও কূটনীতিকদের সম্মানে ‘ডিপ্লোম্যাটিক রিসেপশন’ আয়োজন করা হয়।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, অনুষ্ঠানে বিভিন্ন দেশের কনসাল জেনারেল, কূটনীতিক, নিউইয়র্ক সিটি মেয়র অফিস, ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট অফিসের প্রতিনিধি, বিদেশি অতিথি, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্র সচিব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ বীর মুক্তিযোদ্ধা, ত্রিশ লাখ শহীদ ও দুই লাখেরও বেশী নির্যাতিত মা-বোনের সর্বোচ্চ আত্মত্যাগের কথা তুলে ধরেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রায় সকল সূচকে অভাবনীয় অগ্রগতির চিত্র তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রের মূলধারার সাথে সম্পৃক্ততার কথা উল্লেখ করে মাসুদ বিন মোমেন দু’দেশের জনগণের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার ক্ষেত্রে তাদের ভূমিকারও প্রশংসা করেন। তিনি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত অতিথিসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম স্বাগত বক্তব্যে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক ‘স্বাধীন-সার্বভৌম একটি রাষ্ট্রের’ অভ্যূদয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কথা উল্লেখ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা বিশ্বে প্রশংসিত হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ডিপ্লোম্যাটিক রিসেপশন অনুষ্ঠিত

আপডেট সময় ১২:১৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩