ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জে ৬ গরু চোর আটক ও ১ টি অস্ত্র উদ্ধার

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে গরু চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রসহ লুন্ঠিত ১৯টি গরু ও ট্রাক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃররা হলেন, তোফা মীর শাওন (৩৩), নাদিম হাসান আনিস (৩০), জুয়েল (২৯), কাউছার (৩০), ফরহাদ (২৬) ও মোজাম্মেল (২৬)। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জনান রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এফএফএম সায়েদ। তিনি জানান, ৬ মার্চ ভোর রাত সাড়ে ৪টায় এশিয়ান হাইওয়ে ফ্লাইওভারের পূর্ব পাশে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় ৭ থেকে ৮ জনের ১টি চোরের দল নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে দিনাজপুর থেকে কুমিল্লাগামী ১টি গরু বোঝাই ট্রাক পিস্তল ঠেকিয়ে নিয়ে যায়। এসপি গোলাম মোস্তফা রাসেল জানান, এ ঘটনায় তোফা মীর শওন ও নাদিম হাসান আনিস নামের দুইজনকে পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তি মতে, লুন্ঠিত গরু ও ট্রাক উদ্ধার ও ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় নিয়মিত ডাকাতি মামলা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র মামলার রুজু প্রক্রিয়াধীন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ

নারায়ণগঞ্জে ৬ গরু চোর আটক ও ১ টি অস্ত্র উদ্ধার

আপডেট সময় ০৪:০২:০১ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩