সংবাদ শিরোনাম ::
রংপুরে পাটক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ, আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ আটক বড়লেখা হাজীগন্জ বাজার বনিক সমিতির সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করবেন ফখরুল ইসলাম পারুল প্রতিভা নয়, প্রভাবের জয়? নতুনকুঁড়ি স্পোর্টস বাছাইয়ে অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ ভূয়া ঠিকানায় রোহিঙ্গাদের জন্মসনদ-এনআইডি সংগ্রহের অভিযোগ, বোরহানউদ্দিনে দালালচক্রের তৎপরতায় জনমনে উদ্বেগ নীলফামারী সদর থানায় কম্পিউটার সংকট: ডিজিটাল যুগেও ভরসা বাইরের টাইপিস্ট রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টায় আটক-৩ পটুয়াখালীতে ৫ বছরেও শেষ হয়নি ব্রিজের এপ্রোজ সড়ক, দুর্ভোগে ৮ গ্রামের ১০ হাজার মানুষ বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুলাউড়ার জয়চন্ডীতে প্রবাসীর বাড়িতে হামলা

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব কামারকান্দি এলাকায় এক প্রবাসী পরিবারকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কাতার প্রবাসী ইব্রাহীম আলীর স্ত্রী সুমি বেগম বাদী হয়ে দু’জনের নামোল্লেখ করে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পাশাপাশি স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকেও জানিয়েছেন বিষয়টি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি। অভিযোগ সুত্রে জানা যায়, পূর্ব কামারকান্দি এলাকার ইব্রাহীম আলী ও তার ছোট ভাই দীর্ঘদিন থেকে প্রবাসে (কাতার) থাকেন। বাড়িতে দুই ভাইয়ের স্ত্রী ও বৃদ্ধ মা ছাড়া আর কোন পুরুষ লোক নেই।

পূর্ব শত্রুতার জের ধরে সেই সুযোগে তাদের পাশর্^বর্তী বাড়ির বাসিন্দা আবদুল মুনিম এবং দানাপুর এলাকার পারভেজ মিয়াসহ ৬-৭ জন লোক শনিবার (৮ অক্টোবর) দুপুরে কাতার প্রবাসী ইব্রাহীম আলীর পরিবারকে বসত বাড়ি থেকে উচ্ছেদের লক্ষে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করেন। তাদের হামলায় প্রবাসীর ঘরের চালা ও পাশের দেওয়াল ভেঙ্গে ফেলা হয়।

এসময় প্রবাসী ইব্রাহীম আলীর স্ত্রী সুমি বেগম তাদের বাঁধা দিতে গেলে তাকে এলোপাতারী মারধর করা হয়। একপর্যায়ে আবদুল মুনিম প্রবাসীর স্ত্রী সুমি বেগমকে চুলে ধরে টেনে হিছড়ে জামা-কাপড় ছিড়ে শ্রীলতাহানী করেন এবং অপরজন পারভেজ মিয়া সুমি বেগমের গলায় থাকা ১ ভরি সমমানের স্বর্ণের চেইন ছিনিয়ে নেন।

আহত সুমি বেগমের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা সিএনজি অটোরিক্সায় করে পালিয়ে যায়। যাবার সময় হুমকি দিয়ে যায় যে, তারা রাতের আধারে আবারও আসবে। এরমধ্যে যদি বাড়ি ছেড়ে চলে না যান তাহলে প্রবাসী পরিবারের মহিলাদের গুম-খুনের হুমকি দেওয়া হয়।

এদিকে ঘটনাটি নিয়ে একেবারে নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবাসী পরিবারের মহিলারা। থানায় অভিযোগ দেওয়ার দু’দিন পরও এখন পর্যন্ত কোন কার্যত ব্যবস্থা না নেওয়ায় বেশ আতংকিত হয়ে নির্ঘুম রাত পার করছে পরিবারটি। এব্যাপারে জানতে অভিযুক্ত আব্দুল মুনিম এর মুঠোফোনে একাধিকবার কল করার পরও তিনি ফোন রিসিভ করেননি।

এব্যাপারে জয়চন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মো. নুর মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিই ছুটে যাই। জায়গাজমি নিয়ে তাদের ঝামেলা। বিষয়টি চেয়ারম্যান মহোদয়কে জানিয়েছি।

জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব মুঠোফোনে বলেন, খবর নিয়ে জেনেছি বাগানের ছেড়ে যাওয়া জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দন্ধ চলছে। মারামারির ঘটনাও শুনেছি, শিগগিরই বসে তা সুরাহার চেষ্টা করা হবে।

কুলাউড়া থানার এসআই আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রবাসীর স্ত্রী সুমি বেগম একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে পাটক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ, আতঙ্কে এলাকাবাসী

কুলাউড়ার জয়চন্ডীতে প্রবাসীর বাড়িতে হামলা

আপডেট সময় ১১:৩৯:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২