ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানিকগঞ্জে সমাবেশ, সম্মাননা পেলেন ১৫ নারী কুমিল্লা সিটিতে অবৈধ মিশুক, অটোরিকশা ও থ্রি-হুইলার বন্ধের দাবিতে মানববন্ধন প্রজনন হারে শীর্ষে ভোলা, সর্বনিম্ন বাগেরহাটে: বিবিএস-ইউনিসেফ জরিপ ২৭ মাস কর্মস্থলে অনুপস্থিত, তবু বেতন-ভাতা বহাল; চট্টগ্রাম রেজিস্ট্রি অফিস সহকারী ভুট্টোর দাপট এনভিডিয়ায় ফিরেই জেনসেন হুয়াংয়ের শপথ, ‘এবার ভালো সিইও হবো’ ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর চাঁদা নিয়ে বিরোধ, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ৪ পরিবহনের বাস চলাচল বন্ধ মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো

বানিয়াচংয়ে ভূমিহীন সাদিয়ার ঘর জা’য়ের দখল,রক্তপাতের সম্ভাবনা

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার শরীফখানী পাড়া গ্রামে একজনের দখলের ঘর অপরজনকে দলিল দেওয়ায় বছরধরে উত্তেজনার পর মঙ্গলবার ঘরটির আসল মালিক ভূমিহীন সাদিয়াকে হটিয়ে ঘরে প্রবেশ করেছেন তার (সাদিয়ার) আপন জা। এ নিয়ে দেখা দিয়েছে চরম উত্তেজনা। সাদিয়া বলছেন আমার ঘর আমাকে বুঝিয়ে না দিলে আমি প্রান ত্যাগ করবো নতুবা রক্তপাত ঘটাব। খবর পেয়ে বানিয়াচং থানার এস আই মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, খাস খতিয়ানের দখল ক্রয় করে সেখানে ঘর তৈরী করে সন্তান সন্ততি নিয়ে ১২ বছর ধরে বসবাস করছেন ভ‚মিহীন সাদিয়া। কিন্তু ওই ঘরটি সরকারী আশ্রয়নের ঘর দেখিয়ে সাদিয়ার জাকে দিয়ে দেন তৎকালীন ইউএনও মাসুদ রানা। তবে দখলে থেকে যান সাদিয়াই।

এ নিয়ে সাদিয়া সুলতানা বানিয়াচং মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। পরে ডিসি বরাবরে লিখিত অভিযোগ দায়ের করলে বানিয়াচংয়ের এসিল্যান্ড ঘরটি সাদিয়া সুলতানা পাওয়ার যোগ্য বলে প্রতিবেদন দেন।

ইউএনও পদ্মাসন সিংহ জানান, সরজমিনে গিয়েছিলাম। সেখানে সাদিয়ার একটি নিজস্ব দালান রয়েছে মর্মে লোকজন জানিয়েছেন। তাই অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নিবেন।

সাদিয়া সুলতানা জানান, ১২ বছর আগে আমি চাকুরী থেকে অবসর নিয়ে ভ‚মিহীন স্বামী মিজানুর রহমানের এলাকা ভট্রপারায় তারেক মিয়ার কাছ থেকে ৬ শতক খাস ভ‚মি দখল ক্রয় করে সেখানে আমার জমানো টাকা দিয়ে সেমিপাকা ঘর তৈরী করে বসবাস করছি।

কিন্তু প্রধান্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর তৈরী করে দিতে ইউএনও মাসুদ রানা আমার ৪ শতক ভুমিতে দুটি ঘর নির্মাণ করে দুইজন ভ‚মিহীনকে প্রদান করেন এবং আমার ঘরের বাকি অংশে শুধুমাত্র একটি বারান্দা যুক্ত করে আশ্রয়নের ঘর হিসেবে চালিয়ে দেন। এবং আমাকে ঘরটি দেওয়ার প্রতিশ্রæতি দিয়েও তিনি অদৃশ্য কারণে আমার দেবর কাওছারের স্ত্রীর নামে দলিল করে দেন। কিন্ত আমি বরাবরের ন্যায় ঘরে বসবাসের পাশাপাশি আইনি লড়াই চালিয়ে যাচ্ছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে ভূমিহীন সাদিয়ার ঘর জা’য়ের দখল,রক্তপাতের সম্ভাবনা

আপডেট সময় ০৭:৪৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩