ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা
লোহাগাড়ায় কৃষিজমির

টপ সয়েল ও টিলা কাটায় ভ্রাম্যমাণ আদালতের রাতভর অভিযান : চার মামলায় সাড়ে নয় লাখ টাকা জরিমানা

  • এম. ও. গনি
  • আপডেট সময় ০৪:৫৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ৭৫১ বার পড়া হয়েছে

১৬ ফেব্রুয়ারি রাত ১০ টা থেকে সারারাত ধরে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আতিয়ার পাড়া, ২ নং ওয়ার্ডের বাইয়ার পাড়া ও ৫ নং ওয়ার্ডের তেলিবিলা এলাকায় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল ও টিলা কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান এর নেতৃত্বে ঐ রাতে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতে অবৈধভাবে টিলা ও টপ সয়েল কাটার অপরাধে ৩ টি মামলায় সর্বমোট ৮,৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ এর ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত জামাল উদ্দিন (৬০), পিতা- মৃত সুলতান আহমদ, গ্রাম- চরম্বা জান মোহাম্মদ পাড়া, চরম্বাকে ৪,০০,০০০/- টাকা অর্থদণ্ড, অভিযুক্ত ছেনুয়ারা বেগম (৫০), স্বামী – আব্দুল খালেক, মাতা- আরাফা বেগম, সাং- চরম্বা, নাছির মোহাম্মদ পাড়াকে ৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান এর ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত ইয়াসিন আরাফাত (৩২), পিতা- সিরাজুল ইসলাম, গ্রাম-আমিরাবাদ, লোহাগাড়াকে ৪,০০,০০০/- জরিমানা করা হয়।

এছাড়া ১৭ ফেব্রুয়ারি পদুয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার অপরাধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ এর ভ্রাম্যমাণ আদালতে নিখিল দাশ বাবু (৪১), পিতা- মৃত সুকুমার দাশ, মাতা- রত্না দাশ, সাং- পদুয়া, হিন্দু বড় পাড়াকে ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে লোহাগাড়া মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা সহযোগিতা করেন। জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও শরীফ উল্লাহ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

লোহাগাড়ায় কৃষিজমির

টপ সয়েল ও টিলা কাটায় ভ্রাম্যমাণ আদালতের রাতভর অভিযান : চার মামলায় সাড়ে নয় লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৪:৫৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩