ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ বরগুনার নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প চাঁদা না দেওয়ায় নারী উদ্যোক্তার ফসল কাটার অভিযোগ থানায় মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে অবৈধ কাপড়ের মার্কেট কুমিল্লায় ডিবির অভিযানে ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯ রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুলকে পবিপ্রবি ভিসির অভিনন্দন মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে না বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১১ মার্চ ঢাকায় পা রাখবে আইরিশ ক্রিকেটাররা। এরপর মে মাসে আয়ারল্যান্ডের মাটিতে খেলতে যাবে বাংলাদেশ। সেখানে ওয়ানডে সিরিজের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও খেলার কথা ছিল টাইগারদের। তবে সেই টি-টোয়েন্টি সিরিজটি এখন অনিশ্চিত। কারণ আইরিশ বোর্ড এখনও এ ব্যাপারে নিশ্চিত করেনি কিছু।

শনিবার বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে বলেছেন, ‘এটা তো ওদের হোম সিরিজ, সুতরাং ওরাই ঠিক করে ভেন্যু কোথায় হবে। ওয়ানডে তিনটা ইংল্যান্ডে হবে, যেটা আয়ারল্যান্ডে হওয়ার কথা ছিল।’

আইরিশ বোর্ডের পক্ষ থেকে বিসিবি এখন পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে কোনো তথ্য পায়নি। জালাল ইউনুসের মতে, ‘টি-টোয়েন্টি এখনও চূড়ান্ত নয়। এটা এখনও কনফার্ম করেনি তারা, হবে কি হবে না। নাও হতে পারে। এরকমও হতে পারে টি-টোয়েন্টির সূচিটা তারা পরে দিতে চাচ্ছে।’

আয়ারল্যান্ডের সূচি যদি ফাঁকা সময়ে না হয় বিসিবি গ্রহণ করবে না তাদের সিদ্ধান্ত। জালাল ইউনুস আরও বলেছেন, ‘এর পরবর্তীতে আমাদের যে খেলাগুলো আছে সেটার সঙ্গে সাংঘর্ষিক হলে তো আমরাও গ্রহণ করব না। তারা এটা জানেই ভালো করে। আপনারা জানেন যে ডিসেম্বর পর্যন্ত এফটিপি কনফার্ম। খালি তারিখগুলো জানানো (বাকি)। আমার মনে হয় না এর মধ্যে আবার রিসিডিউল করা যাবে।’

ওয়ানডে সিরিজ ইংল্যান্ডে হবে আপাতত সেভাবেই পরিকল্পনা সাজানো হচ্ছে। জালাল বলছিলেন, ‘এটা কিন্তু চূড়ান্ত নয়। আমি বলছি যে নাও হতে পারে। যদি তারা ম্যানেজ করতে পারে তাহলে অবশ্যই আমাদের জানাবে। আপাতত তিনটা যে ওয়ানডে আছে এটা ইংল্যান্ডে হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে না বাংলাদেশ

আপডেট সময় ০২:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩