ঢাকা ০২:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোটি টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজি রেজওয়ানুরের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যে সম্পদের পাহাড় গড়েছেন বিআরটিএর কর্মকর্তা হারুন অনিয়মের অভিযোগে বদলি নারায়ণগঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমান, ওএসডি সন্ধ্যার মধ্যে ছয় জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে প্রাথমিক ভূমি পরিদর্শন ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে : মঈন খান এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা

লুহানস্কে রাশিয়ার বড় হামলা শুরু

ইউক্রেনের পূর্বাঞ্চলে গত দুই সপ্তাহ ধরে সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করছিল রাশিয়া। ইউক্রেনের সামরিক কর্মকর্তারা সতর্কতা দিচ্ছিলেন, পূর্বাঞ্চলের লুহানস্কে যে কোনো সময় আক্রমণ চালানো শুরু করতে পারে রুশ বাহিনী।

আর এমন সতর্কতার মধ্যেই যুক্তরাষ্ট্রভিত্তিক যুদ্ধবিষয়ক পর্যবেক্ষণ সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) জানিয়েছে, রুশ সেনারা লুহানস্কে তাদের পরিকল্পিত বড় হামলা চালানো শুরু করেছে। খবর দ্য গার্ডিয়ানের।

এ ব্যাপারে এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘এই দিকটায় রাশিয়ার সেনাবাহিনীর তিনটি বড় ডিভিশনে যেভাবে কাজ করছে সেটি ইঙ্গিত দিচ্ছে— হামলা ইতোমধ্যে শুরু হয়ে গেছে।’

সংস্থাটি জানিয়েছে, রাশিয়ার সেনাদের আটকানোর মতো জনবল ও ক্ষমতা এখন ইউক্রেনীয় সেনাদের নেই। তবুও রুশ সেনারা বড় হামলা চালিয়ে এগিয়ে আসছে।

মার্কিন এ সংস্থাটি আরও জানিয়েছে, লুহানস্কের পূর্ব দিকের স্বাতোভে-ক্রেমিন্নার দিকে রাশিয়ার হামলা ‘লক্ষণীয়ভাবে গত সপ্তাহের শেষ দিক থেকে বেড়েছে।’

রাশিয়ার সেনাবাহিনীর সূত্রের বরাতে যুদ্ধবিষয়ক সংস্থাটি  দাবি করেছে, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের সেনাবাহিনীর অবকাঠামোর ওপর হামলা চালাচ্ছে এবং খারকিভ-লুহানস্ক সীমান্তের দিকে বড় সাফল্য পাচ্ছে, বিশেষ করে কুপিয়ান্সকের স্বাতোভে এবং ক্রেমিন্নার পূর্ব দিকে।

এ সপ্তাহের শুরুতে ইউক্রেন জানিয়েছিল, ডনবাস প্রদেশে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে রাশিয়া। ওই সময়ই তারা জানিয়েছিল, লুহানস্কের দিকে আবারও বিপুল সেনা জড়ো করেছেন রাশিয়ান কমান্ডাররা।

এদিকে গত দুই মাস ধরে ডনবাসের দোনেৎস্কের বাখমুত শহরের দখল নিয়ে তীব্র লড়াই হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনীয় সেনাদের মধ্যে। বাখমুতের পাশের শহর সোলদার এবং বুহলেদারের নিয়ন্ত্রণ নিয়েও যুদ্ধ করছে দুই পক্ষ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোটি টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজি রেজওয়ানুরের বিরুদ্ধে

লুহানস্কে রাশিয়ার বড় হামলা শুরু

আপডেট সময় ০২:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩