সংবাদ শিরোনাম ::
অনেকে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন ফেনীতে ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন, ২ লাখ ৫৩ হাজারের বেশি শিশু পাবে ক্যাপসুল নাঙ্গলকোটে বোন, ভাগিনা ও ভগ্নিপতির হামলায় ভাই নিহত  মুকসুদপুরে জাতীয় ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত  বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী আসামী হয়েও বহাল তবিয়তে সিলেট গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইলিয়াস আহম্মেদ টাকশালে শত মিলিয়ন ডলারের মেগা-লুটপাটের অভিযোগ: নেপথ্যে সাবেক গভর্নরের ‘প্রিয়পাত্র’ আশরাফুল আলম দীর্ঘ ৯৮১ দিন পর ফিরেই কাঁদলেন নেইমার, ছেলেকে জড়িয়ে আবেগঘন মুহূর্ত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়ি ভাড়া নেন ২০ হাজার, থাকেন অফিস কক্ষে

রাষ্ট্রবিরোধী প্রচার নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে চায় সংসদীয় কমিটি

সামাজিক যোগাযোগ মাধ্যমে অসামাজিক, কুরুচিপূর্ণ বা রাষ্ট্রবিরোধী ‘কনটেন্ট’ (অডিও, ভিডিও, লেখা ও ছবি) প্রচার নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপগুলো জানাতে চেয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়, বিটিআরসি ও কপিরাইট অফিসকে তাগিদপত্র দেওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে বলা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল ও সুবর্ণা মুস্তাফা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসামাজিক, কুরুচিপূর্ণ বা রাষ্ট্রবিরোধী ‘কনটেন্ট’ প্রচার নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপগুলো জানাতে তথ্য মন্ত্রণালয়, বিটিআরসি এবং কপিরাইট অফিসকে গত বছরের ১৫ ডিসেম্বর চিঠি দেওয়া হয়েছে। এখনো তার জবাব পাওয়া যায়নি। পরে কমিটি এ বিষয়ে তাগাদা দিয়ে আবারো চিঠি দেওয়ার সুপারিশ করেছে।

কমিটি সূত্র আরও জানায়, বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাভুক্ত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে। এছাড়া সব পর্যায়ের গণকর্মচারীদের বাংলা ভাষায় দক্ষতা অর্জন, বাংলা বানানরীতি ও ব্যবহার সম্পর্কে বিশেষ প্রশিক্ষণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে স্ব স্ব মন্ত্রণালয়ের বার্ষিক প্রশিক্ষণ মডিউল অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনেকে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন

রাষ্ট্রবিরোধী প্রচার নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে চায় সংসদীয় কমিটি

আপডেট সময় ০৭:৫০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩