ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

জাহাঙ্গীর আলম (৪৩) নামের এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

 হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জাহাঙ্গীর আলম (৪৩) নামের এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলক দাশ (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত জাহাঙ্গীর আলম বানিয়াচং উপজেলার মার্কুলি নৌ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

আটক পুলক দাশ নবীগঞ্জ উপজেলার কাদিরগঞ্জ গ্রামের বাসিন্দা। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, সোমবার রাত ৯টার দিকে স্থানীয় মার্কুলি বাজারে তুচ্ছ বিষয় নিয়ে পুলিশ সদস্য জাহাঙ্গীরের সঙ্গে পুলক দাশের কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে পুলক ক্ষুব্ধ হয়ে জাহাঙ্গীরের মাথায় আঘাত করেন। এ সময় মাটিয়ে লুটিয়ে পড়েন জাহাঙ্গীর। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মৃত্যু হয় তার।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, ওসি অজয় কুমার দেবসহ পুলিশের কর্মকর্তারা। সেখানে অভিযান চালিয়ে রাতেই পুলক দাশকে আটক করে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়।

সেখানে দেখা যায়, পুলক দাশ ক্ষিপ্ত হয়ে কনস্টেবল জাহাঙ্গীর আলমকে এলোপাতাড়িভাবে মারধর করছেন। পুলিশ জানিয়েছে, পুলক একজন মাদকাসক্ত। ধারণা করা হচ্ছে, মাদক সেবনে নিষেধ করার জন্যই এ ঘটনা ঘটেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

জাহাঙ্গীর আলম (৪৩) নামের এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৫:৩৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩