ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর কমপ্লেক্স স্থাপনে ৩০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ফায়ার সার্ভিসের ফাইটারদের পদোন্নতির জট খুলছে: ১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার উদ্যোগ চিলমারী নৌ-বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ সফটওয়্যার বদলের আড়ালে রংপুর সিটি করপোরেশনে ৫০ কোটি টাকা লুট ৪ বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা জারি, ভূমিধসের আশঙ্কা সরকারি বিদ্যুৎকেন্দ্র ২৬ দিন ধরে বন্ধ, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’ বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার গুজবে পদদলিত, মন্দিরে নিহত ৭ সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ নরসিংদীতে ফের ভূমিকম্প, মৃদু কম্পনে কাঁপল ঢাকা মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম 

বোরহানউদ্দিনে মহিন হত্যা মামলার ৬ আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে প্রেরণ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের বহুল আলোচিত মহিন হত্যা মামলার ৬ আসামীকে ৩ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শেষে ২৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।

বোরহানউদ্দিন থানা সুত্রে জানায় ,গত বছরের ২১ আগষ্ট রবিবার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মহিন (২৭) নামে এক ছাত্রদল নেতা চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হন। ওইদিন রাতেই বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার।

মামলার পরে হাইকোর্ট থেকে জামিন নেন অভিযুক্ত ৬ আসামী ১। মোঃ সামছুল হক মীর (৫০), ২। মোঃ ইউছুফ মীর (৪৫) ৩। মোঃ মোর্শেদ মীর(২৪) ৪। মোঃ নুর উদ্দিন (২২) ৫। মোঃ নুরনবী মীর (২০) ৬। মোসাঃ মোর্শেদা বেগম(৪৫)। এ বছরের ১ লা জানুয়ারি ভোলা জেলা ও দায়রা জজ আদালতে আসামীরা হাজিরা দিতে গেলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান আদালত”ওইদিনই পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ১১ জানুয়ারি ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২১ জানুয়ারি ভোলা জেলা জেল হাজত থেকে বোরহানউদ্দিন থানায় রিমান্ডে আনা হয় আসামীদের ২৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে আসামীদের আদালতে প্রেরণ করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন- মহিন হত্যা মামলার ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং ৭ দিনের রিমান্ড চাইলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৩ দিনের রিমান্ড শেষে আদালত আসামীদের জেল হাজতে প্রেরণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর কমপ্লেক্স স্থাপনে ৩০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

বোরহানউদ্দিনে মহিন হত্যা মামলার ৬ আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে প্রেরণ

আপডেট সময় ০৩:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩