ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়ম-দুর্নীতিতে ডিএসইর ২২ ব্রোকারেজ হাউসে লেনদেন বন্ধ ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, ১০ জনের মৃত্যু সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

খুলনায় বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে

নাশকতার মামলায় খুলনার সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদসহ ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আশিকুর রহমান তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবীরা জানান, ২০২২ সালের ৪ ডিসেম্বর নাশকতা সৃষ্টির অভিযোগে নগরীর সোনাডাঙ্গা ও হরিণটানা থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ। ওই দুই মামলায় বিএনপি নেতারা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। জামিন শেষে তারা মঙ্গলবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় জামিন আবেদন করা হলে বিচারক ওই ১৪ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইনজীবী গোলাম মাওলা বলেন, নাশকতা সৃষ্টির অভিযোগে সোনাডাঙ্গা থানায় দায়ের করা মামলায় থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, বিএনপি নেতা মেহেদী হাসান সোহাগ ও শেখ হেদায়েত হোসেন হেদুকে কারাগারে পাঠানো হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী চৌধুরী আব্দুস সবুর জানান, হরিণটানা থানায় দায়ের করা মামলায় বিএনপি নেতা সাবু মোল্লাসহ ১১  নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়ম-দুর্নীতিতে ডিএসইর ২২ ব্রোকারেজ হাউসে লেনদেন বন্ধ

খুলনায় বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে

আপডেট সময় ১২:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩