সংবাদ শিরোনাম ::
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যে কোটি টাকার লেনদেনের অভিযোগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সাবেক উপপরিচালক মাহবুবুর রশিদ, পরিচালক হাবিবউল্লাহর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ ফাইল আটকে ঘুষ দাবি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী শরীফুল ঢাকা গণপূর্ত সার্কেলে বদরুলের আধিপত্য, কমিশন বাণিজ্য ও ক্ষমতার দাপটে বিপর্যস্ত সাধারণ প্রকৌশলীরা পরিচালক হাবিবুল্লাহ, সহিদুল আমিন ও ইকবাল হারুনের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনিয়মের অভিযোগ লীগপন্থী ঠিকাদারদের অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত পরিচালক আব্দুর রহিম বদলি-নিয়োগ বাণিজ্য থেকে বনভূমি দখল: বন কর্মকর্তা হোসাইন নিশাতের ‘শত কোটির দুর্নীতি সাম্রাজ্য’ চাঁদা না পেয়ে অ’ন্তঃসত্ত্বা নারীকে মা’রধরের অভিযোগ, বিএনপি নেতা দোলনের বি’রুদ্ধে মা’মলা সরকারি জমিতে গড়ে উঠল বহুতল ভবন ‘সানভিউ বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ

বিএনপি গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র, নির্বাচন এবং রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংস করেছে বিএনপি। আর মেরামত করছেন শেখ হাসিনা।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, বিএনপি হতাশায় হাসপাতালে গেছে, সেখান থেকে বেরিয়ে আবারও হাঁকডাক, মিথ্যাচার শুরু করেছে। আওয়ামী লীগের উন্নয়ন বিএনপি সহ্য করতে না পেরে অন্তর জ্বালায় ভুগছে। আমাদের অন্তর জ্বালা নাই, আমরা জনগণের জন্য কাজ করছি, জনগণ আমাদের সঙ্গে আছে।

সেতুমন্ত্রী বলেন, জনগণ বিএনপির সঙ্গে নেই, তাদের আন্দোলন দেখেই বোঝা যায়। বিএনপির ভুয়া আন্দোলনে জনগণ মুখ ফিরিয়েছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতন্ত্র হত্যাকারী, মুক্তিযুদ্ধের মূল্যবোধ হত্যাকারী, তারা কি করে রাষ্ট্র মেরামত করবে যারা এক কোটি ভুয়া ভোটার, ভুয়া ভোটের জন্ম দিয়েছে। রাষ্ট্র মেরামত করবে শেখ হাসিনার সরকার। তিনি আরও বলেন, নির্বাচনে তিনশ আসনেই ইভিএম চায় আওয়ামী লীগ। তবে নির্বাচন কমিশন তাদের সামর্থ্য অনুযায়ী যতটি আসনে পারবে তা মেনে নেবে আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, শীতে মানুষ কষ্টে আছে, আমরা মানুষের পাশে আছি। শেখ হাসিনা সারা দেশে ৩০ লাখ শীত বস্ত্র দিয়েছে। মানুষের যেকোনো কষ্টে শেখ হাসিনার নেতৃত্বে পাশে ছিলাম, আছি ও থাকবে। বিএনপির কর্মসূচির পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আওয়ামী লীগ দেয়নি। আমাদের দল মানুষের কল্যাণে শীতবস্ত্র বিতরণ করছে। ‘বিশ্ব সংকটে বিশ্বের বড় বড় দেশগুলো যেখানে সংকটে, সেখানে বাংলাদেশের সুনাম করছে অনেকেই।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা ডোনাল্ড লু আসার পর হাসপাতালে কেন গেছে? আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মিশনে বিএনপি আন্দোলন করেছিল অদৃশ্য নির্দেশে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যে কোটি টাকার লেনদেনের অভিযোগ

বিএনপি গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে : ওবায়দুল কাদের

আপডেট সময় ১২:৫৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩